এআইএফএফ নির্বাচন দায়িত্বে নিমরাজি প্রফুল
কিন্তু নির্বাচনে লড়বেন কে? বর্তমান প্রেসিডেন্ট কল্যাণ চৌবে ও তাঁর কমিটিকে সরানোর ব্যাপারে এক সময় প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী প্রফুল প্যাটেলের নাম জোরদার হয়ে উঠলেও যত সময় এগোচ্ছে, তত প্রফুল অনুগামীরা পিছোচ্ছেন। কারণ ফেডারেশনের ঘাড়ে এত টাকার দেনা ও দায় নিতে নাকি রাজি নন প্রফুল নিজেই। তবে বিভিন্ন কর্পোরেটদের সঙ্গে তিনি কথা বলছেন। যদি রিলায়েন্স ফেরে, কিংবা জিন্দলদের মতো নতুন কেউ দায়িত্ব নিতে চায়, তা হলে তিনি প্রেসিডেন্ট পদে নামার কথা ভাববেন।কল্যাণ চৌবেরা চার বছর আগে যখন এআইএফএফের ক্ষমতায় এসেছিলেন, তখন সেখানে প্রত্যক্ষভাবেই বিজেপির মদত ছিল। হাওয়ায় ভাসিয়ে দেওয়া হয়েছিল, এ বার বছর বছর ফেডারেশনকে ১০০ কোটি টাকা যোগার করে দেবে কেন্দ্রীয় সরকার। কিন্তু সেই রটনা পুরোপুরিই ভুল প্রমাণ হয়েছে। এ বার ফুটবল ফেডারেশনের নির্বাচন ঘিরে এখনও পর্যন্ত বিজেপির উপর মহলে কোনও চর্চাই নেই, জানিয়েছেন ফেডারেশনের এক কর্তা। তবে প্রফুল ছাড়া আরও দুটো নাম প্রেসিডেন্ট পদে উঠে এসেছে। দু’জনই বিজেপির বিশ্বস্ত পদাধিকারী। একজন অরবিন্দ মেনন। দ্বিতীয় জন অনুরাগ ঠাকুর।