আতলেতিকে উড়িয়ে লা লিগায় শীর্ষে বার্সেলোনা
পিছিয়ে পড়েও দুরন্ত কামব্যাক বার্সেলোনার। লা লিগায় আতলেতিকো মাদ্রিদের বিরুদ্ধে ২-১ গোলে জিতল হান্সি ফ্লিকের দল। জোড়া গোলে বার্সার জয়ের নায়ক ফের্মিন লোপেজ়। ৩৩ পয়েন্ট নিয়ে লা লিগার শীর্ষে অবস্থান আরও মজবুত করল বার্সেলোনা। ১০ মিনিটেই লিড নেয় আতলেতি। আলবারেসের ক্রস থেকে গোল করেন সিমিওনে। প্রথমার্ধের শেষ দিকে বার্সাকে সমতায় ফেরান ফের্মিন। ৬৬ মিনিটে জ্বলে ওঠেন লামিনে ইয়ামাল। তাঁর ডিফেন্সচেরা পাস থেকে বল পেয়ে মাপা ফিনিশ ফের্মিনের। ২-১ গোলে জিতে মাঠ ছাড়ে বার্সা।