ফের সেই একই গন্তব্য! সিঁদ কেটে পালাল বাঘিনী - 24 Ghanta Bangla News
Home

ফের সেই একই গন্তব্য! সিঁদ কেটে পালাল বাঘিনী

Spread the love

বনমন্ত্রী জানিয়েছেন, বাঘিনী বর্তমানে একটি নির্দিষ্ট পথ ধরে চলছে। যে এলাকায় তাকে ছাড়া হয়েছিল, সেখান থেকে এখনও পাঁচ থেকে সাত কিলোমিটারের মধ্যেই রয়েছে সে। তবে উদ্বেগের বিষয় হল, এই পথ ধরেই এর আগে অসমে চলে গিয়েছিল বাঘিনী।

বনমন্ত্রী বলেন, “NTCA-র অনুমতি নিয়ে আমরা কাজ করছি। চেষ্টা করব, বাঘিনী যাতে সংকোষ নদী পেরিয়ে না যায়। তবে খুব বেশি আর আটকে রাখার বিষয় নেই। বাঘিনী একটি নির্দিষ্ট পথে চলছে। এবার তাকে ফিরিয়ে আনার জন্য আর ঘুমপাড়ানি গুলি ব্যবহার করা হবে না।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *