দ্বিতীয় বার সভাপতি হওয়ার পথে ধাক্কা, গুরুত্বপূর্ণ নির্বাচনে হারলেন পিটি ঊষা
ভারতীয় অলিম্পিক্স সংস্থার সভাপতি পদে দ্বিতীয় বার বসার পথে বড় ধাক্কা খেলেন পিটি ঊষা। ৫ ডিসেম্বরের নির্বাচনের আগে কৃতিত্বের ভিত্তিতে নির্বাচিত চার মহিলা ক্রীড়াবিদের তালিকায় জায়গা পেলেন না তিনি। সাইনা নেহওয়াল, অঞ্জু ববি জর্জ, দোলা বন্দ্যোপাধ্যায় ও রানি রামপাল নির্বাচিত হয়েছেন। ফলে ঊষার দ্বিতীয় বার সভাপতি হওয়ার সম্ভাবনা কঠিন হলো। এই নির্বাচনের ফলেই নতুন কার্যনির্বাহী পরিষদ গঠনের ভোটাধিকার থেকেও বঞ্চিত হলেন তিনি।