তেল–ধোঁয়ার ঝক্কি এড়িয়ে ব্যাটারিতেই জ্বলছে প্রদীপ
সূর্যকান্ত কুমার, কালনা
তেল ও মোমের ঝামেলা নেই, নেই পরিবেশ দূষণের আশঙ্কাও কিংবা হাওয়ায় নিভে যাওয়ার ভয়। সুরক্ষার দিকটি সর্বাগ্রে বিবেচনা করে চলতি দীপাবলিতে কালনা শহর জুড়ে ব্যাপক চাহিদা বাড়ছে ব্যাটারি চালিত ইলেকট্রনিক প্রদীপ ও মোমবাতির। শুধু প্রদীপ বা মোমবাতিই নয়, আলোর উৎসবে প্রথাগত টুনি লাইটের জায়গা পুরোপুরি দখল করে নিয়েছে চিনা এলইডি রোপ, চেন ও ব্লিঙ্ক লাইট।