ছোটদের অলিম্পিকে ইতিহাস সৌর্য্য আম্ভোরের - 24 Ghanta Bangla News
Home

ছোটদের অলিম্পিকে ইতিহাস সৌর্য্য আম্ভোরের

Spread the love

ডাকারে আয়োজিত যুব অলিম্পিক গেমসে ইতিহাস লিখলেন ভারতের সৌর্য্য আম্ভোরে। মহিলাদের ১০০ মিটার হার্ডলে ব্রোঞ্জ জিতে প্রথম ভারতীয় হিসেবে জুনিয়র মাল্টিস্পোর্টস ইভেন্টে নজির তৈরি করলেন। ১৭ বছর বয়সি এই মারাঠি অ্যাথলিট ১৩.৫৯ সেকেন্ডে রেস শেষ করেন। এটা তাঁর কেরিয়ারের সেরা স্কোর। সৌর্য্য এর আগে গত ১৮ মাসে এশিয়ান অনূর্ধ্ব ১৯ চ্যাম্পিয়নশিপ, এশিয়ান ইয়ুথ গেমস এবং ইয়ুথ অলিম্পিক গেমসে পদক জিতেছিলেন। এই নিয়ে যুব অলিম্পিক গেমসের ইতিহাসে ভারত অ্যাথলেটিকে পঞ্চম পদক পেল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *