এ বার ট্রাকের পণ্যও ঢেকে দেবে রোবট! - 24 Ghanta Bangla News
Home

এ বার ট্রাকের পণ্যও ঢেকে দেবে রোবট!

Spread the love

ইতিমধ্যে তার পেটেন্টও পেয়ে গিয়েছেন তাঁরা। গবেষকের কথায়, ‘এ বার ইচ্ছে করলেই বিভিন্ন শিল্প সংস্থা এই প্রযুক্তি নিজেদের প্রয়োজন মতো ব্যবহার করতে পারবে। এতে কাজ যেমন দ্রুত হবে, তেমন ঝুঁকিও কমবে।’ দিলীপ জানান, ২০২২–এ একটি কারখানা পরিদর্শনে গিয়ে তিনি জানতে পারেন, ট্রাকে পণ্য বোঝাইয়ের পরে রোদ, বৃষ্টি থেকে তা বাঁচাতে ত্রিপল দিয়ে ঢেকে দিতে হয়। কিন্তু সেই কাজটি করতে গিয়ে অনেক সময়ে বেসামাল হয়ে শ্রমিকরা পড়ে যান। তাঁদের কেউ জখম হন, মৃত্যুর ঘটনাও ঘটে। ফলে অনেকে এই কাজটি করতে বিরক্তও হন। তখন থেকেই বিষয়টি নিয়ে চিন্তাভাবনার শুরু। কৃত্রিম বুদ্ধিমত্তা কাজে লাগিয়ে রোবটের মাধ্যমে কী ভাবে কাজটি করা সম্ভব, এত দিন সেই গবেষণা চালান তাঁরা। এ বার মিলেছে সাফল্য। যার নাম দিয়েছেন, ‘ইন্টেলিজেন্ট রোবোটিক সিস্টেম ফর অটোমেটেড ট্রাক কার্গো এনক্যাপসুলেশন’। যে প্রযুক্তি কাজে লাগিয়ে সিমেন্ট, রাসায়নিক সারের মতো বিভিন্ন কারখানায় সহজেই ত্রিপল ঢাকার কাজটি করা সম্ভব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *