রবিবার পুলিশ জানিয়েছে, জম্মু-কাশ্মীরের কুলগামে নাকা তল্লাশি চালানো সময়ে গ্রেপ্তার করা হয়েছে দু’জনকে। ধৃতরা সন্ত্রাসবাদীদের সহযোগী বলে সন্দেহ পুলিশের। ধৃতদের কাছ থেকে একটি চিনা পিস্তল, দু’টি চিনা গ্রেনেড ছাড়াও একটি ম্যাগাজ়িন এবং চার রাউন্ড গুলি উদ্ধার হয়েছে।