লাটাগুড়িতে ট্র্যাক্টর আটক
লাটাগুড়ির নেওড়া নদী থেকে বালি পাচারের খবর ‘এই সময়’ সংবাদপত্রে প্রকাশের পরেই অভিযান চালাল পুলিশ। শুক্রবার সকালে নেওড়া নদীতে অভিযান চালিয়ে একটি বালি বোঝাই ট্র্যাক্টর আটক করে ক্রান্তি ফাঁড়ির পুলিশ। দীর্ঘ সময় বন্ধ থাকার পরে ফের নতুন করে নেওড়া নদী থেকে বালি উত্তোলন শুরু হয় কয়েক দিন আগে। অনুমতি ছাড়া ভোরবেলা নদী থেকে দেদার বালি উত্তোলনের পরে ট্র্যাক্টরে পাচার করা হচ্ছিল।