দেদার ফাটলো শব্দবাজি, কালীপুজোর রাতে কলকাতার বাতাসে দূষণ কেমন?
CPCB-র তথ্য অনুযায়ী, এ দিন রাতে ভিক্টোরিয়া মেমোরিয়াল এলাকার বাতাসের গুণমান সূচক বা AQI ছিল ১৩৪, ফোর্ট উইলিয়াম এলাকায় ১৬৫, যাদবপুর এলাকায় ১৭৪, রবীন্দ্র সরোবর এলাকায় ১০৭, বিধাননগরের আশেপাশের এলাকায় AQI ১৪৪, বালিগঞ্জ এলাকায় বাতাসের গুণমান সূচক ১৭১। বিশেষত, সন্ধ্যা ৬টার পর থেকেই বাতাসের গুণমান অনেকটাই খারাপ হয়েছে।