University:বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগের সার্ভিস কমিশন গঠন - 24 Ghanta Bangla News
Home

University:বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগের সার্ভিস কমিশন গঠন

Spread the love

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) উল্টো পথে হেঁটে ইতিমধ্যে বিজেপি সরকার সাহায্যপ্রাপ্ত বিশ্ববিদ্যালয়গুলির শিক্ষকদের বদলি কার্যকরে বিধানসভায় বিল পাশ করেছে। স্কুল বা কলেজ সার্ভিস কমিশনের মতোই পৃথক ভাবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নিয়োগে সার্ভিস কমিশন গঠনের বিষয়টিও খতিয়ে দেখতে শুক্রবার ১১ সদস্যের বিশেষজ্ঞ কমিটি গঠন করেছে উচ্চশিক্ষা দপ্তর। শিক্ষকদের বদলি নীতি কার্যকরে ‘ঘুরপথে’ আইন তৈরিরও চেষ্টা হচ্ছে বলে অভিযোগ। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক রাজ্যেশ্বর সিনহা বলেন, ‘২০১৪–য় দেশে বিজেপির সরকার এসেছে। কেন্দ্র ও অন্য রাজ্য (দীর্ঘদিন বিজেপি পরিচালিত) সরকার কেন এই অভিন্ন কমিশন বিবেচনায় আ‍নেনি, সেটি অনুমান করলেই বোঝা যাবে, এই পদক্ষেপ ইতিবাচক নয়। এতে বিশ্ববিদ্যালয়ের স্বাধিকার বলে কিছু থাকবে না। তখন একটি রাজ্য বিশ্ববিদ্যালয়ের নামে বাকিগুলিকে শাখা হিসেবে ধরে নিতে হবে।’ কলেজ–বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সংগঠন ওয়েবকুটা–র সহসভাপতি প্রবোধকুমার মিশ্রর বক্তব্য, ‘বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নিয়োগের বিষয়ে ইউজিসি–র রেগুলেশনে স্পষ্ট নির্দেশিকা রয়েছে। উপাচার্য ও আচার্যর প্রতিনিধির পাশাপাশি অন্য বিশ্ববিদ্যালয়ের তিন জন সাবজেক্ট এক্সপার্ট, ডিন এবং বিভাগীয় প্রধানদের নিয়ে সিলেকশন কমিটি কমিটি গঠনের কথা বলা আছে। তাই রাজ্যের এই সার্ভিস কমিশন গঠনের চেষ্টা ইউজিসি–র রেগুলেশনেরও সম্পূর্ণ বিরোধী।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *