Nishikant Dubey on Partition: শুধু অধিকৃত কাশ্মীর কেন? সিলেট-চট্টগ্রাম নিয়েও বড় দাবি নিশিকান্ত দুবের | BJP MP Nishikant Dubey says noakhali chittagong sylhet should be reclaimed - 24 Ghanta Bangla News
Home

Nishikant Dubey on Partition: শুধু অধিকৃত কাশ্মীর কেন? সিলেট-চট্টগ্রাম নিয়েও বড় দাবি নিশিকান্ত দুবের | BJP MP Nishikant Dubey says noakhali chittagong sylhet should be reclaimed

Spread the love

নয়া দিল্লি: মহারাজার কথা অমান্য করে সিলেট-চট্টগ্রাম পাকিস্তান ছেড়ে দিয়েছিলেন নেহরু, তাই সেই সব এলাকা পুনরুদ্ধার করা উচিৎ। সংবাদসংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে এমনটাই বললেন বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে। তাঁর দাবি, পাক অধিকৃত কাশ্মীরের (PoK) পাশাপাশি নোয়াখালি, সিলেট এবং চট্টগ্রাম বন্দরও পুনরুদ্ধার করা উচিৎ। জওহরলাল নেহেরু দেশভাগের সময় জোর করে এগুলি হস্তান্তর করেছিলেন বলে অভিযোগ।

বিজেপি সাংসদের যুক্তি, এই তিনটি অঞ্চল আসলে তৎকালীন ত্রিপুরার রাজা মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্যের অধীন ত্রিপুরার অংশ ছিল। সেই মহারাজার আপত্তি উপেক্ষা করেই নেহরু সিদ্ধান্ত নিয়েছিলেন বলে অভিযোগ ওঠে।

সংবাদসংস্থা এএনআই-কে দেওয়া সাক্ষাৎকারে নিশিকান্ত দুবে বলেন, “মহারাজা বারবার প্রশ্ন তুলেছিলেন, দর কষাকষি করেছিলেন।” ওই অঞ্চলগুলো পাকিস্তানকে দেওয়া হবে নাকি ভারতের অংশ থাকবে, সেই বিষয়ে নিজেই সিদ্ধান্ত নিতে চেয়েছিলেন মহারাজ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *