Jalpaiguri Elephant | জঙ্গল পেরোতে গিয়ে চা বাগানে আটকে ১৫টি বুনো হাতি #shorts
জঙ্গল পেরোতে গিয়ে চা বাগানের মধ্যে আটকে পড়ল ১৫টি হাতির একটি দল। রবিবার ভোরে ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ির ক্রান্তি ব্লকের নেপুচাপুর চা বাগানের কাছে। বন দপ্তর সূত্রে খবর, হাতিগুলি আপালচাঁদ জঙ্গল ছেড়ে চেল নদী পেরিয়ে লাটাগুড়ির জঙ্গলের দিকে যাচ্ছিল। সেই সময়ে হাতি দেখতে মানুষের ভিড় বাড়তে থাকে এলাকায়। অভিযোগ, অনেকেই হাতি লক্ষ্য করে পাথর ছোড়ে। বাঁশি বাজিয়ে তাদের উত্যক্ত করার চেষ্টা করা হয় বলেও অভিযোগ। খবর পেয়ে বন দপ্তরের আধিকারিকরা ঘটনাস্থলে যান। জানা গিয়েছে, বর্তমানে হাতিগুলি নেপুচাপুর চা বাগানের মধ্যেই রয়েছে।