রেফারিংয়ের মানে ক্ষুব্ধ এফসি গোয়া, নড়েচড়ে বসল ফেডারেশন
এফসি গোয়া বনাম বেঙ্গালুরু এফসির ম্যাচে কী ঘটেছিল?
শুক্রবার ৬ নভেম্বর এফসি গোয়া বনাম বেঙ্গালুরু এফসির ম্যাচ নির্ধারিত ৯০ মিনিট পর্যন্ত ১-১ গোলে চলছিল। দুই দলই এগিয়ে যাওয়ার জন্য হাড্ডাহাড্ডি লড়াই দিচ্ছিল। নাটকের সূত্রপাত হয় অতিরিক্ত সময়ে। বল মুম্বইয়ের প্লেয়ারের পায়ে লেগে টাচলাইনের বাইরে চলে যায়। নিয়ম অনুযায়ী, থ্রো গোয়ার খেলোয়াড়দের করার ছিল। কিন্তু সহকারী রেফারি আশরাফুল আলম সেই থ্রোয়ের সিগন্যাল দেননি। ফলে প্রধান রেফারি প্রতীক মণ্ডল বেঙ্গালুরুকে থ্রো-ইন নেওয়ার নির্দেশ দেন। গোয়ার ডিফেন্ডাররা এই সিদ্ধান্তের বিরোধিতা করে যখন রেফারির কাছে আবেদন করছেন সেই অসতর্কতার সুযোগে দ্রুত থ্রো-ইন নিয়ে বল গোয়ার বক্সে ফেলে দেন বেঙ্গালুরুর খেলোয়াড়রা। সেখান থেকেই বাঁ পায়ের জোরালো ভলিতে গোয়ার জালে বল জড়িয়ে জয় নিশ্চিত করেন সোহম বর্ষনেয়।
ম্যাচ শেষ হতেই ক্ষোভে ফেটে পড়েন গোয়ার অধিনায়ক তথা জাতীয় দলের অভিজ্ঞ ডিফেন্ডার সন্দেশ ঝিঙ্গন। সহকারী রেফারি ও প্রধান রেফারিকে ঘিরে ধরে দীর্ঘক্ষণ আবেদন জানালেও সিদ্ধান্তে কোনও বদল হয়নি।