রাস্তায় জন্মদিন ঘিরে একাধিক FIR! বাদ গেল না অভিষেক ও - 24 Ghanta Bangla News
Home

রাস্তায় জন্মদিন ঘিরে একাধিক FIR! বাদ গেল না অভিষেক ও

Spread the love


কলকাতা: তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় (Abhishek Banerjee )সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিনের রাত ঘিরে উত্তপ্ত হয়ে উঠল কলকাতার কালিঘাট। মধ্যরাতে তাঁর জন্মদিন…

কলকাতা: তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় (Abhishek Banerjee )সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিনের রাত ঘিরে উত্তপ্ত হয়ে উঠল কলকাতার কালিঘাট। মধ্যরাতে তাঁর জন্মদিন উদযাপনকে কেন্দ্র করে তৃণমূল কর্মী ও বিজেপি সমর্থকদের মধ্যে সংঘর্ষের অভিযোগ উঠেছে। পরিস্থিতি সামাল দিতে গিয়ে আক্রান্ত হন কর্তব্যরত পুলিশকর্মীরাও।

এই ঘটনায় ইতিমধ্যেই দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ। পাশাপাশি দায়ের হয়েছে একাধিক এফআইআর। সবচেয়ে তাৎপর্যপূর্ণ বিষয় হল, পুলিশের দায়ের করা একটি মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামও উল্লেখ করা হয়েছে। গোটা ঘটনাকে কেন্দ্র করে নতুন করে রাজনৈতিক উত্তেজনা ছড়িয়েছে রাজ্যজুড়ে।

আরও দেখুনঃ ওয়াইসির কায়দায় ‘পুলিশ ছাড়া ১৫ মিনিট’-এর হুমকি অভিষেকের

পুলিশ সূত্রে জানা গিয়েছে, শুক্রবার গভীর রাত থেকে শনিবার ভোরের মধ্যে কালিঘাট এলাকায় এই সংঘর্ষের সূত্রপাত। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ৩৯তম জন্মদিন উপলক্ষে সেখানে তৃণমূলের বহু কর্মী-সমর্থক জড়ো হয়েছিলেন। অভিযোগ, রাত প্রায় ২টো থেকে সাড়ে ৩টের মধ্যে তৃণমূল কর্মী এবং বিজেপি সমর্থকদের মধ্যে বচসা শুরু হয়। পরবর্তী সময়ে তা হাতাহাতি ও সংঘর্ষের চেহারা নেয়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গিয়ে পুলিশকর্মীদেরও হেনস্থার মুখে পড়তে হয় বলে অভিযোগ। কর্তব্যরত এক পুলিশ আধিকারিককে চড় মারার অভিযোগে দু’জনকে গ্রেফতার করা হয়েছে। ঘটনার প্রকৃত কারণ এবং সংঘর্ষে কারা কারা জড়িত ছিলেন, তা জানতে এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ।

কালীঘাট থানায় এই ঘটনায় মোট চারটি এফআইআর দায়ের হয়েছে। এর মধ্যে দুটি মামলা পুলিশ স্বতঃপ্রণোদিতভাবে দায়ের করেছে। কর্তব্যরত পুলিশকর্মীদের উপর হামলার অভিযোগেই এই দুটি মামলা করা হয়েছে। তার মধ্যে একটি এফআইআরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামও রয়েছে। অন্যদিকে, বাকি দুটি মামলা দায়ের হয়েছে তৃণমূল ও বিজেপির পাল্টাপাল্টি অভিযোগের ভিত্তিতে।

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অভিযোগের ভিত্তিতে অজ্ঞাতপরিচয় বিজেপি কর্মীদের বিরুদ্ধে একটি মামলা রুজু হয়েছে। পাল্টা বিজেপি কর্মীদের অভিযোগের ভিত্তিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়-সহ (Abhishek Banerjee )একাধিক ব্যক্তির নাম উল্লেখ করে আরেকটি এফআইআর দায়ের করা হয়েছে। ফলে একই ঘটনাকে কেন্দ্র করে দুই রাজনৈতিক শিবিরের অভিযোগ-পাল্টা অভিযোগে পরিস্থিতি আরও জটিল হয়েছে।

এদিকে, ঘটনার পরেই প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রতিবাদে সরব হন। অভিষেকের অভিযোগ, শনিবার রাত ২টো নাগাদ তাঁর কালীঘাটের বাড়ি এবং অফিসে হামলা চালানো হয়েছে। তাঁর দাবি, হামলার আগে প্রায় দু’দিন ধরে সংশ্লিষ্ট এলাকায় রেকি করা হয়েছিল। এই হামলার পিছনে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা রয়েছে বলেও অভিযোগ করেন তিনি। যদিও এই অভিযোগের বিষয়ে তদন্ত চলছে এবং পুলিশ সিসিটিভি ফুটেজ ও অন্যান্য তথ্যপ্রমাণ খতিয়ে দেখে ঘটনার বিস্তারিত তথ্য জানার চেষ্টা করছে।

তবে কালিঘাটের সংঘর্ষের বাইরেও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee)ঘিরে নতুন করে আইনি বিতর্ক তৈরি হয়েছে। তাঁর কনভয় চলাচল নিয়ে বাগুইআটির বাসিন্দা রাজীব সরকারের দায়ের করা পৃথক অভিযোগের ভিত্তিতে সাংসদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতা (BNS) এবং মোটর ভেহিকেলস আইনের একাধিক ধারায় মামলা হয়েছে।

অভিযোগকারীর দাবি, অভিষেকের কনভয় নিয়মিতভাবে সড়ক নিরাপত্তা বিধি লঙ্ঘন করে। বিশেষ করে, তাঁর নিরাপত্তারক্ষীদের চলন্ত গাড়ির বাইরের ফুটরেস্টে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। এতে দুর্ঘটনার আশঙ্কা তৈরি হচ্ছে বলে অভিযোগ করেছেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *