রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের তিন ক্যাম্পাসই তামাকমুক্তে নির্দেশ জারি

কলকাতা: বিশ্ববিদ্যালয় চত্বরে ধূমপান ও তামাকজাত দ্রব্যের ব্যবহার বন্ধ করতে বড় পদক্ষেপ করল রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় (Rabindra Bharati University)। এবার থেকে বিশ্ববিদ্যালয়ের তিনটি ক্যাম্পাসই তামাকমুক্ত এলাকা…
কলকাতা: বিশ্ববিদ্যালয় চত্বরে ধূমপান ও তামাকজাত দ্রব্যের ব্যবহার বন্ধ করতে বড় পদক্ষেপ করল রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় (Rabindra Bharati University)। এবার থেকে বিশ্ববিদ্যালয়ের তিনটি ক্যাম্পাসই তামাকমুক্ত এলাকা হিসেবে গণ্য হবে। শুক্রবার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের জারি করা বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের সল্টলেক ক্যাম্পাসে, যেখানে দূরশিক্ষা বিভাগের দফতর রয়েছে, অবিলম্বে ‘No Smoking’ নিয়ম কার্যকর করা হয়েছে। তবে শুধু সল্টলেক নয়, বিশ্ববিদ্যালয়ের বাকি দুটি ক্যাম্পাস, বিটি রোড এবং জোড়াসাঁকোকেও তামাকমুক্ত ঘোষণা করা হয়েছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী উপাচার্য সন্দীপ চক্রবর্তী।
তিন ক্যাম্পাসেই ধূমপান নিষিদ্ধ
বিশ্ববিদ্যালয়ের দূরশিক্ষা ও অনলাইন শিক্ষা বিভাগের ডেপুটি রেজিস্ট্রারের জারি করা বিজ্ঞপ্তিতে স্পষ্ট জানানো হয়েছে, ক্যাম্পাসের ভিতরে ধূমপান সম্পূর্ণ নিষিদ্ধ। নির্দেশটি অবিলম্বে কার্যকর হয়েছে।
অন্তর্বর্তী উপাচার্য সন্দীপ চক্রবর্তী জানিয়েছেন, কেন্দ্রীয় সরকারের শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে তামাকমুক্ত করার উদ্যোগের অংশ হিসেবেই এই পদক্ষেপ করা হয়েছে।
তাঁর বক্তব্য, উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলিতে ধূমপানমুক্ত পরিবেশ বজায় রাখা জরুরি। ক্যাম্পাসে এই ধরনের নিষেধাজ্ঞা কার্যকর করার পাশাপাশি বিজ্ঞপ্তির মাধ্যমে শিক্ষক, শিক্ষাকর্মী, পড়ুয়া এবং অন্য সকলকে নিয়মটি মনে করিয়ে দেওয়া হয়েছে।
নেশামুক্ত ভারত অভিযানের অংশ
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের এই সিদ্ধান্ত কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রক এবং শিক্ষা মন্ত্রকের দেশব্যাপী প্রচারের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। নেশামুক্ত ভারত অভিযানের অধীনে শিক্ষাপ্রতিষ্ঠানগুলিকে নিরাপদ ও নেশামুক্ত পরিবেশ হিসেবে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে।
এই কর্মসূচির সঙ্গে যুক্ত রয়েছে ২০২৬-২০২৯ সালের তিন বছরের কর্মপরিকল্পনা। এর লক্ষ্য শিক্ষাপ্রতিষ্ঠানে তামাক ও অন্যান্য নেশাজাতীয় দ্রব্যের ব্যবহার নিয়ন্ত্রণ করে পড়ুয়াদের জন্য স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করা।
রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের তিনটি ক্যাম্পাসকে তামাকমুক্ত ঘোষণার মাধ্যমে সেই উদ্যোগই আরও এক ধাপ এগোল।
The latest news from Kolkata, including traffic updates, civic issues, weather, accidents, administrative decisions, and other important information for daily life, is published in this section. Stay tuned regularly to keep up with all the latest updates from the city.