মায়ামির জার্সিতে ইতিহাস মেসির, সোনালি সাফল্যে ফের সেরা আর্জেন্তাইন তারকা
গোল্ডেন বুট জিতে MLS-এ ইতিহাস লিও মেসির
MLS-এ এই মরশুমে সর্বোচ্চ গোলদাতা হয়ে গোল্ডেন বুট জিতলেন মেসি। ২৬ গোল করেছেন তিনি। এই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন এফসি ডালাসের পেতার মুসা। তাঁর গোলসংখ্যা ২২। তৃতীয় স্থানে শেষ করেছেন ন্যাশভিল স্পোর্টিং ক্লাবের স্যাম সারিজ। ২১টি গোল করেছেন তিনি। তবে সবাইকে ছাপিয়ে নজির গড়লেন মেসি। ২০২৫ মরশুমেও ২৯টি গোল করে গোল্ডেন বুট জিতেছিলেন তিনি। সে বারও MLS-এর ইতিহাসে পরপর দু’বছর অন্তত ২৫টি গোল করার নজির গড়া দ্বিতীয় ফুটবলার হয়েছিলেন।
২০২৩ সালে প্যারিস সাঁ জামাঁ (PSG) ছেড়ে ইন্টার মায়ামিতে যোগ দেওয়ার পর থেকেই আমেরিকার ফুটবলে নতুন উন্মাদনা তৈরি করেছেন মেসি। তাঁর নেতৃত্বে চারটি ট্রফি জিতেছে মায়ামি। এর মধ্যে রয়েছে গত মরশুমে প্রথম MLS কাপ জয়। আন্তর্জাতিক কেরিয়ারে ইতি টানলেও মায়ামির সঙ্গে ২০২৮ সাল পর্যন্ত চুক্তি বাড়িয়েছেন আর্জেন্তাইন তারকা।