টেলিগ্রামে চাকরির প্রস্তাব, রাশিয়ায় গিয়ে বিপাকে ছত্তিসগড়ের যুবক, সেনায় যোগ দিতে চাপ দেওয়ার অভিযোগ - 24 Ghanta Bangla News
Home

টেলিগ্রামে চাকরির প্রস্তাব, রাশিয়ায় গিয়ে বিপাকে ছত্তিসগড়ের যুবক, সেনায় যোগ দিতে চাপ দেওয়ার অভিযোগ

Spread the love

সেই মতো গত বছরের সেপ্টেম্বরে রাশিয়া পাড়ি দেন টিকেশ্বর। পরিকল্পনা ছিল, কাজ করে কিছুটা থিতু হওয়ার পরে পরিবারের সবাইকে সেখানে নিয়ে যাবেন তিনি।

কিন্তু রাশিয়ায় পৌঁছনোর পরেই মাদক রাখার অভিযোগে তাঁকে ফাঁসিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। পরিবারের দাবি, টিকেশ্বর নিজেই ফোন করে সেই কথা বাড়িতে জানিয়েছিলেন। তিনি বলেছিলেন, ‘আমি জেলে বন্দি। রাশিয়ার সেনাবাহিনীতে যোগ দেওয়ার জন্য আমাকে চাপ দেওয়া হচ্ছে।’ কয়েক দিন পরে হাতে লেখা একটা চিঠিও পান তাঁরা। ১৬ অক্টোবর পরে একবার ভিডিয়ো কলও করেন। টিকেশ্বরের এক আত্মীয়ের দাবি, ‘ভিডিয়ো কলে খুব কাঁদছিল।’ সেই শেষ, তার পরে থেকে টিকেশ্বরের সঙ্গে যোগাযোগ করতে পারেনি তাঁর পরিবার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *