ছোড়দা নেই, তবু আমহার্স্ট স্ট্রিটে স্মৃতি ও আবেগ নিয়ে চলছে সোমেন মিত্রের কালীপুজো
আমহার্স্ট স্ট্রিটের চেনা অলিন্দ, আলোর রোশনাই আর ঢাকের চেনা গমগমে আওয়াজ—সবই এক রয়েছে, শুধু চেয়ারটায় আর বসে নেই সেই চিরপরিচিত মানুষটি! সোমেন মিত্র ওরফে সকলের প্রিয় ‘ছোড়দা’কে ছাড়া এ বার কেমন কাটছে ঐতিহ্যবাহী এই কালীপুজো? দলমত নির্বিশেষে মানুষের আনাগোনা, সাবেক ডাকের সাজের প্রতিমা আর স্মৃতি আঁকড়ে ধরে শিখা-রোহন মিত্রদের পুজো পরিচালনা।