৫০০ কিমি/ঘণ্টার গণ্ডি পেরোল BYD Yangwang U9 Xtreme, তৈরি গ্রিনিচ রেকর্ড - 24 Ghanta Bangla News
Home

৫০০ কিমি/ঘণ্টার গণ্ডি পেরোল BYD Yangwang U9 Xtreme, তৈরি গ্রিনিচ রেকর্ড

Spread the love

গুরুগ্রাম: গাড়ির সর্বোচ্চ গতির দুনিয়ায় নতুন ইতিহাস তৈরি করল চিনের BYD। সংস্থার বৈদ্যুতিক Megacar Yangwang U9 Xtreme ঘণ্টায় ৫০৩.১৭ কিলোমিটার গতিতে ছুটে বিশ্বের প্রথম Production…

গুরুগ্রাম: গাড়ির সর্বোচ্চ গতির দুনিয়ায় নতুন ইতিহাস তৈরি করল চিনের BYD। সংস্থার বৈদ্যুতিক Megacar Yangwang U9 Xtreme ঘণ্টায় ৫০৩.১৭ কিলোমিটার গতিতে ছুটে বিশ্বের প্রথম Production Car হিসেবে ৫০০ কিমি/ঘণ্টার গণ্ডি পার করল। সংযুক্ত আরব আমিরশাহির আবু ধাবিতে এই রেকর্ড তৈরি হয়েছে। এই কৃতিত্বের জন্য Guinness World Record-ও পেয়েছে গাড়িটি।

এর আগে Yangwang U9-এর অভিনব DiSus-X Intelligent Body Control System নজর কেড়েছিল। এই প্রযুক্তির সাহায্যে গাড়িটি শরীরের মতো ছন্দবদ্ধভাবে নড়াচড়া করতে পারত। এমনকি রাস্তার গর্ত এড়াতে লাফিয়ে ওঠার ভিডিও প্রকাশ্যে আসার পর বিশ্বজুড়ে আলোচনায় এসেছিল গাড়িটি। এবার তার আরও শক্তিশালী সংস্করণ U9 Xtreme গতির নতুন নজির গড়ল।

চারটি মোটর থেকে ২,৯৭৭ bhp শক্তি

সাধারণ স্পোর্টসকার, সুপারকার বা হাইপারকারের তুলনায় Yangwang U9 Xtreme-কে Megacar হিসেবে তুলে ধরছে BYD। সংস্থার ১,২০০ ভোল্টের e4 বা Yi Si Fang প্ল্যাটফর্মের উপর তৈরি এই গাড়ির সর্বোচ্চ শক্তি ২,৯৭৭ bhp।

গাড়িটিতে রয়েছে চারটি বৈদ্যুতিক মোটর। প্রতিটি মোটর সর্বোচ্চ ৩০,০০০ RPM পর্যন্ত ঘুরতে পারে। সবকটি মোটর একসঙ্গে ২,৯৭৭ bhp শক্তি উৎপন্ন করে। এর Power-to-weight Ratio প্রতি টনে ১,২০০ bhp।

এতে রয়েছে উন্নত Torque Vectoring System। প্রচলিত অ্যাক্সেল ব্যবস্থার পরিবর্তে এই প্রযুক্তি প্রতিটি চাকার শক্তি নিয়ন্ত্রণ করতে পারে। গাড়ির পরিস্থিতি অনুযায়ী প্রতি সেকেন্ডে ১০০ বার পর্যন্ত বিভিন্ন প্যারামিটার সমন্বয় করার ক্ষমতা রয়েছে এই সিস্টেমের।

৫০৩.১৭ কিমি/ঘণ্টা গতির জন্য বিশেষ Aerodynamics

Yangwang U9-এর তুলনায় U9 Xtreme-এ বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন এনেছে BYD। বিশেষ করে ৫০০ কিমি/ঘণ্টার বেশি গতিতে গাড়ির স্থিতিশীলতা বজায় রাখতে Aerodynamics-এর উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।

গাড়িটিতে রয়েছে বড় Carbon Fibre Front Splitter, Dual-channel Bonnet, উঁচু Swan-neck Rear Spoiler এবং বিশাল Rear Diffuser। অত্যন্ত বেশি গতিতে গাড়ির উপর বায়ুর চাপ নিয়ন্ত্রণ এবং স্থিতিশীলতা বজায় রাখাই এই ডিজাইনের মূল উদ্দেশ্য।

U9 Xtreme-এর জন্য আলাদা গ্রাফিক্সও ব্যবহার করা হয়েছে। তবে সবচেয়ে উল্লেখযোগ্য বিষয়, বিশ্বজুড়ে এই গাড়ির উৎপাদন মাত্র ৩০টি ইউনিটে সীমাবদ্ধ রাখবে BYD।

আগের রেকর্ডও ভেঙে দিল নতুন সংস্করণ

২০২৫ সালের সেপ্টেম্বরে জার্মানিতে Yangwang U9 Xtreme ঘণ্টায় ৪৯৬.২২ কিলোমিটার সর্বোচ্চ গতি তুলেছিল। একই সময়ে Nürburgring Nordschleife সার্কিটে ৬ মিনিট ৫৯.১৫৭ সেকেন্ডে ল্যাপ সম্পূর্ণ করে গাড়িটি। এর ফলে উৎপাদিত বৈদ্যুতিক সুপারকারের মধ্যে প্রথম হিসেবে সাত মিনিটের কম সময়ে ওই সার্কিটের ল্যাপ শেষ করার কৃতিত্ব পায় এটি।

এবার আবু ধাবিতে ৫০৩.১৭ কিমি/ঘণ্টা গতিতে পৌঁছে নিজের আগের রেকর্ডকেও ছাপিয়ে গেল U9 Xtreme। আগের ৪৯৬.২২ কিমি/ঘণ্টার তুলনায় নতুন রেকর্ড ৬.৯৫ কিমি/ঘণ্টা বেশি।

byd-yangwang-u9-xtreme-503-kmph-guinness-world-record-fastest-production-car

৮০ kWh ব্যাটারি থেকে বিপুল শক্তি

গাড়িটিতে রয়েছে ৮০ kWh ব্যাটারি প্যাক। এর Discharge Rate 30C। ১,২০০V এবং ১,০০০A আর্কিটেকচারের মাধ্যমে ব্যাটারি থেকে চারটি মোটরে প্রয়োজনীয় বিদ্যুৎ সরবরাহ করা হয়।

রেকর্ড তৈরির ভিডিওতে দেখা যায়, পেশাদার চালক প্রথমে প্রায় এক মিনিট ধরে টায়ার গরম করেন। এর ফলে টায়ারের Grip এবং Traction বাড়ে। এরপর গাড়ির গতি ধীরে ধীরে বাড়িয়ে ঘণ্টায় প্রায় ৩৮০ কিলোমিটারে পৌঁছন। শেষ পর্যায়ে সম্পূর্ণ অ্যাক্সিলারেটর চাপতেই Yangwang U9 Xtreme পৌঁছে যায় ৫০৩.১৭ কিমি/ঘণ্টা গতিতে।

এই রেকর্ডের মাধ্যমে বৈদ্যুতিক গাড়ির পারফরম্যান্সের ক্ষেত্রে নতুন সীমা তৈরি করল BYD। তবে মাত্র ৩০টি ইউনিট উৎপাদনের পরিকল্পনা থাকায় এই বিশেষ Megacar সাধারণ ক্রেতাদের কাছে কতটা পৌঁছবে, তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে।

Essential Business Intelligence, Sharp Market Insights, Practical Personal Finance Advice, Daily Fuel, Gold and Silver Prices and Latest Stories – On Kolkata24x7 Business

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *