১৫ হাজারের TV কিনতে হলো ৫০ হাজারে, ক্রেতার হয়রানিতে ই-কমার্স সংস্থাকে ক্ষতিপূরণের নির্দেশ
সেই আধিকারিক পরে খোঁজখবর নিয়ে জানতে পারেন, টিভি পৌঁছে দেওয়া হয়েছে নেল্লোর জেলার নাইডুপেটায়। অর্থাৎ অন্য এক ঠিকানায় পৌঁছে দেওয়া হয়েছে তাঁর অর্ডার করা টেলিভিশন। ওই ই-কমার্স সংস্থার সঙ্গে যোগাযোগ করে সেই ব্যক্তি জানান, যে অফারমূল্যে তাঁকে টিভি দেওয়ার কথা ছিল, সেই দামেই টিভি তাঁর বাড়িতে পৌঁছে দিতে হবে। সেই সংস্থা টিভি না পাঠিয়ে টাকা ফেরত দিয়ে দেয়। শেষ পর্যন্ত বাধ্য হয়ে বাজার থেকে একই মডেলের টিভি কেনেন ওই আধিকারিক। তার জন্য খরচ হয় ৪৯,৯৯০ টাকা।