‘বাবরি ভেঙে পড়তে দেখে অঝোরে কেঁদেছিলাম’, আত্মজীবনী প্রকাশের আগে মোদী সরকারকেও নিশানা সনিয়ার
যার পাল্টা বিজেপির বর্ষীয়ান নেতা তথা কেন্দ্রীয় মন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল জরুরি অবস্থার প্রসঙ্গ টেনে বলেন, ‘দেশের গণতান্ত্রিক পরিকাঠামো নিয়ে কোনও বিতর্কিত মন্তব্য করার আগে কংগ্রেস নেত্রীর উচিত ১৯৭৫–এ জারি দেশের জরুরি অবস্থার কথা মনে করা৷ গত ১২ বছরে মোদী সরকার দেশের গণতান্ত্রিক পরিকাঠামোকে আরও সুদৃঢ় করেছে৷ গোটা বিশ্বের মাঝে ভারতকে গণতন্ত্রের রাজধানী হিসেবে তুলে ধরেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷’ তাত্পর্যপূর্ণ হলো, এই সাক্ষাতকারে সনিয়া দেশের ধর্মনিরপেক্ষ চরিত্রের পরিপ্রেক্ষিতে উগ্র হিন্দুত্ব ভাবধারার আগ্রাসন সম্পর্কেও নিজের মতামত প্রকাশ করেছেন৷ তাঁর দাবি, ‘ভারতকে নিজের ধর্মনিরপেক্ষ চরিত্র বজায় রাখতে দীর্ঘ লড়াই লড়তে হয়েছে। যে মুহূর্তে বাবরি ভেঙে পড়ে, তখনই বুঝতে পারি, ভারত নিজের ধর্মনিরপেক্ষ চরিত্র বজায় রাখতে দীর্ঘ লড়াইয়ের সম্মুখীন হতে চলেছে। টিভির পর্দায় বাবরি ভেঙে পড়তে দেখে অঝোরে কেঁদেছিলাম।’