নিউ জ়িল্যান্ডে দাপট গুরনূরের, গম্ভীরের মুখেও হাসি, বুমরার বিকল্প পেয়ে গেল ভারত?
গুরনূরের আগ্রাসনই পছন্দ গম্ভীরের?
দ্বিতীয় ODI-তে গুরনূরের পারফরম্যান্স নিয়ে মুখ খুলেছেন ভারতের প্রাক্তন ক্রিকেটার মুরলি কার্তিক। সেখানে তিনি বলেন, ‘ম্যাচে গুরনূরের মধ্যে এই আগ্রাসন দেখে ভালো লাগছে। আমাদের এমন একজন বোলারই দরকার। গৌতমের ওকে পছন্দ করার অন্যতম কারণও এটাই।’ শুধু তাই নয়, গুরনূরের বোলিংয়ের ধরন ব্যাখ্যা করতে গিয়ে কার্তিক বলেন, ‘ও হেভি বোলিং করে। ব্যাটারদের শরীর লক্ষ্য করে বল ছোড়ে। বিদেশি ব্যাটারদের বিরুদ্ধেও ওর এই বোলিং কার্যকর। ওর বলে আজ অনেকেই আঘাত পেয়েছে। বিদেশের মাটিতে এমন আগ্রাসন ভারতের জন্য ইতিবাচক ইঙ্গিত।’