দীপাবলির রাতেই দিল্লির বাতাস ‘অতি খারাপ’, দূষণের চাদরে ঢাকল রাজধানী
আবহাওয়া বিশেষজ্ঞরা পরিস্থিতির সম্ভাব্য অবনতির কারণ হিসেবে প্রতিকূল আবহাওয়া, দীপাবলি উৎসবের সূচনা, যানবাহন থেকে নির্গত ধোঁয়া এবং প্রতিবেশী রাজ্যগুলোতে ফসল কাটার পর অবশিষ্ট অংশ (নাড়া) পোড়ানোর বিষয়গুলিকে চিহ্নিত করেছেন।
‘আর্লি ওয়ার্নিং সিস্টেম’ (EWS)-এর তথ্য অনুযায়ী, ভেন্টিলেশন ইনডেক্স বা বায়ু চলাচল সূচক ৬,০০০ বর্গমিটার প্রতি সেকেন্ডের নীচে থাকা এবং বাতাসের গড় গতিবেগ ঘণ্টায় ১০ কিলোমিটারের কম হওয়া এই পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।