কুমিল্লায় ধীরেন্দ্রনাথের বাড়ি দখলে নয়া কায়দা এনসিপির - 24 Ghanta Bangla News
Home

কুমিল্লায় ধীরেন্দ্রনাথের বাড়ি দখলে নয়া কায়দা এনসিপির

Spread the love

সম্প্রতি ধীরেন্দ্রনাথ দত্তের ছেলে সঞ্জীব দত্তের মেয়ে আরমা দত্ত এই সম্পত্তির বৈধ ওয়ারিশান দাবি করে বাড়ির সামনে একটি সাইনবোর্ড ঝুলিয়ে দেন। তাতে লেখা ছিল—‘এই জমির প্রকৃত মালিক ওয়ারিশ সূত্রে আরমা দত্ত। পিতা মৃত সঞ্জীব দত্ত। দাগ নং ১৮০০, মৌজা ছোটরা, কুমিল্লা।’এনসিপি নেতাদের দাবি, ধীরেন্দ্রনাথের নাতনি এই বাড়িটি বিক্রির উদ্দেশ্যে সেখানে সাইনবোর্ড ঝুলিয়েছেন। তাই তাঁরা সেই সাইনবোর্ড গুঁড়িয়ে দিয়েছেন। তাঁদের আরও দাবি, শহিদ ধীরেন্দ্রনাথ দত্তের বাড়িটি ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধের একটি গুরুত্বপূর্ণ জাতীয় স্মারক। তাই এ বাড়িটি পরিবারের দখলে না রেখে রাষ্ট্রীয় উদ্যোগে সংরক্ষণ ও স্মৃতি জাদুঘর করতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *