কাঠচাঁপা গাছে সারা বছর নিত্যদিন ফুল ফোটার অলৌকিক ঘটনা আজও বিস্ময় জাগায় | Know the story of Firingi kalibari kolkata
শুধুমাত্র রাবড়ি ভোগই নয়, এই প্রাচীন মন্দিরের নিত্যপুজোয় আজও নিয়ম করে নিবেদন করা হয় সুবাসিত কাঠচাঁপা ফুল। মন্দিরের পেছনের প্রাচীন কাঠচাঁপা গাছে সারা বছর নিত্যদিন ফুল ফোটার অলৌকিক ঘটনা আজও ভক্তদের মনে বিস্ময়ের সৃষ্টি করে। বর্তমান সেবায়েতদের তত্ত্বাবধানে এবং কঠোর নিষ্ঠার সঙ্গে চলা এই মন্দিরের দৈনন্দিন পুজো পাঠ ও রীতিনীতি বাংলা তথা ভারতবর্ষের শাক্ত সংস্কৃতির এক অমূল্য ঐতিহ্য বহন করে চলেছে। কীভাবে এই মন্দিরের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে গেলেন অ্যান্টনি ফিরিঙ্গি এবং কীভাবেই বা শুরু হলো মায়ের এই বিশেষ রাবরি ভোগের প্রথা, সমস্ত কিছু জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন।