ওয়াইসির কায়দায় ‘পুলিশ ছাড়া ১৫ মিনিট’-এর হুমকি অভিষেকের

রাস্তা দখল করে অভিষেকের জন্মদিন পালন। (Abhishek)এ নিয়ে ‘কুরুক্ষেত্র কালীঘাট’। এই পরিস্থিতিতে আকবরুদ্দিন ওয়াইসির কায়দায় হুমকি দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। একইভাবে পুলিশ ছাড়া ১৫ মিনিটের চ্যালেঞ্জ…
রাস্তা দখল করে অভিষেকের জন্মদিন পালন। (Abhishek)এ নিয়ে ‘কুরুক্ষেত্র কালীঘাট’। এই পরিস্থিতিতে আকবরুদ্দিন ওয়াইসির কায়দায় হুমকি দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। একইভাবে পুলিশ ছাড়া ১৫ মিনিটের চ্যালেঞ্জ ছুড়লেন।
১৫ মিনিটের জন্য পুলিশ সরিয়ে নিলে ভারত হিন্দুশূন্য হয়ে যাবে কার্যত এমনই হুমকি দিয়েছিলেন আকবরুদ্দিন ওয়াইসি। সেটা ছিল ২০১২ সালের ডিসেম্বর। কেন্দ্রে তখন দ্বিতীয় ইউপিএ সরকার। একের পর এক দুর্নীতি সামনে আসায় সরকার দুর্বল হয়ে পড়েছে। প্রণব মুখোপাধ্যায় রাষ্ট্রপতি হওয়ায় সংসদেও হোঁচট খাচ্ছে সরকার। এমন সময় প্রকাশ্য জনসভা থেকে হুমকি দেন আকবরুদ্দিন।
আরও দেখুনঃ জামুড়িয়ার পরিত্যক্ত কয়লা খনির জমিতে এবার টেক্সটাইলে হাবের পরিকল্পনা পশ্চিমবঙ্গ সরকারের
২০১২ সালের ২২ ডিসেম্বর অবিভক্ত অন্ধ্রপ্রদেশের (বর্তমান তেলঙ্গানা) নির্মল ও নিজামাবাদ এলাকায় দুটি জনসভায় ভাষণ দেন আসাদুদ্দিন ওয়াইসির ছোট ভাই আকবরুদ্দিন ওয়াইসি। তিনি বলেন, “হিন্দুস্থান… হিন্দুস্থান… আমরা তো ২৫ কোটি। তোমরা ১০০ কোটি। ঠিক আছে, তোমরা তো আমাদের থেকে এত বেশি। ১৫ মিনিটের জন্য পুলিশ সরিয়ে নাও। দেখিয়ে দেব, কার কত ক্ষমতা! কে বেশি শক্তিশালী!”
সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করা, উসকানিমূলক মন্তব্য এবং দেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার মতো গুরুতর অভিযোগে তাঁর বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির (IPC) ১৫৩এ, ২৯৫এ, ৫০৫-সহ একাধিক ধারায় মামলা দায়ের করা হয়। ২০১৩ সালের জানুয়ারিতে লন্ডন থেকে চিকিৎসা শেষে ভারতে ফেরার পর পুলিশ তাঁকে গ্রেফতার করে। প্রায় ৪০ দিন জেলে কাটানোর পর তিনি শর্তসাপেক্ষে জামিন পান।
প্রায় ১০ বছর ধরে মামলা চলার পর ২০২২ সালের এপ্রিল মাসে তেলঙ্গানার একটি বিশেষ আদালত প্রমাণ ও সাক্ষ্যের অভাবে আকবরুদ্দিন ওয়াইসিকে বেকসুর খালাস করে। (Abhishek)আদালতের পর্যবেক্ষণ ছিল, পুলিশ তাঁর বিরুদ্ধে পর্যাপ্ত ও অকাট্য ডিজিটাল বা ফরেনসিক তথ্যপ্রমাণ উপস্থাপন করতে ব্যর্থ হয়েছে। ফলে তিনি ‘বেনিফিট অব ডাউট’ বা সন্দেহের অবকাশের সুবিধা পান। তবে ভবিষ্যতে এ ধরনের উসকানিমূলক বক্তব্য না দেওয়ার জন্য আদালত তাঁকে সতর্ক করেছিল।
জন্মদিন পালন নিয়ে বিতর্কের আবহে সেই আকবরুদ্দিনের কায়দাতেই হুমকি দিয়েছেন অভিষেক। বলেছেন, “যদি দম থাকে, পুলিশকে বাইরে রেখে রাস্তায় নামুন। ১৫ মিনিটের জন্য।” তাঁর এই বক্তব্যে সমর্থকদের উদ্দীপনা ছিল দেখার মতো। ঠিক যেমনটা দেখা যায় আকবরুদ্দিনের অনুগামীদের মধ্যেও।
রাজনৈতিক নির্বাচনী প্রচারের সময় আকবরুদ্দিন ওয়াইসি নিজেও বিভিন্ন সময়ে (যেমন ২০১৯ ও ২০২৪ সালের মহারাষ্ট্র এবং তেলঙ্গানার নির্বাচনী সভায়) পরোক্ষভাবে ‘১৫ মিনিট বাকি আছে’ শব্দবন্ধটি ব্যবহার করে প্রতিপক্ষকে খোঁচা দিয়েছেন। আর তাঁর সমর্থকেরা উচ্ছ্বাসে ফেটে পড়েছেন।
আকবরুদ্দিন সরাসরি ধর্মের রাজনীতি করেন। অভিষেকের দাবি, তিনি ধর্মনিরপেক্ষ। কিন্তু এ রাজ্যে থাকা আকবরুদ্দিনের মতাদর্শের সমর্থকদের বড় অংশই ছিল তৃণমূলের ভোটব্যাঙ্ক। সেই সমর্থকদের খুশি করতেই কি আকবরুদ্দিনকে অনুকরণ অভিষেকের?