যাত্রীদের অতিরিক্ত ভিড় সামাল দিতে হাওড়া-নিউ জলপাইগুড়ি রুটে স্পেশাল ট্রেন - 24 Ghanta Bangla News
Home

যাত্রীদের অতিরিক্ত ভিড় সামাল দিতে হাওড়া-নিউ জলপাইগুড়ি রুটে স্পেশাল ট্রেন

Spread the love

পূর্ব রেল সূত্রে জানা গিয়েছে, ০৩০২৭ হাওড়া-নিউ জলপাইগুড়ি স্পেশাল ট্রেনটি নির্ধারিত দিনগুলিতে রাত ১১টা ৫০ মিনিটে হাওড়া থেকে ছেড়ে পরের দিন সকাল ১০টা ৪৫ মিনিটে নিউ জলপাইগুড়ি পৌঁছবে। অন্য দিকে, ০৩০২৮ নিউ জলপাইগুড়ি-হাওড়া স্পেশাল ট্রেনটি ১৯ ও ২৬ নভেম্বর দুপুর ১২টা ৪৫ মিনিটে নিউ জলপাইগুড়ি থেকে ছেড়ে পরের দিন রাত ১২টা ১৫ মিনিটে হাওড়া পৌঁছবে।

কোথায় স্টপেজ?
দু’দিকের যাত্রাপথেই ট্রেনটি থামবে ব্যান্ডেল, নবদ্বীপ ধাম, কাটোয়া, আজিমগঞ্জ, জঙ্গিপুর রোড, মালদহ টাউন, বাসাই, কিশনগঞ্জ এবং আলুয়াবাড়ি রোড স্টেশনে। ট্রেনটিতে থাকছে সাধারণ দ্বিতীয় শ্রেণি, স্লিপার এবং শীতাতপ নিয়ন্ত্রিত কামরা।

স্পেশাল ট্রেন দু’টির টিকিট বুকিং কবে থেকে শুরু হবে, তা পরে জানানো হবে বলে পূর্ব রেলের তরফে জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *