অবশেষে ডাক পেলেন বিশাল, নিউজিল্যান্ডের বিরুদ্ধে কারা থাকলেন স্কোয়াডে? - 24 Ghanta Bangla News
Home

অবশেষে ডাক পেলেন বিশাল, নিউজিল্যান্ডের বিরুদ্ধে কারা থাকলেন স্কোয়াডে?

Spread the love


সায়ন সেনগুপ্ত, কলকাতা: গত কয়েক মাসে ফুটবল বিশ্বকাপ খেলা একাধিক হেভিওয়েট দেশের সঙ্গে ফ্রেন্ডলি ম্যাচ খেলেছে ভারত। যার মধ্যে পানামা থেকে শুরু করে ছিল ব্রাজিল এবং উরুগুয়ের মতো বিশ্বকাপ জয়ী দল। কান্তিরাভা স্টেডিয়ামে পানামার বিরুদ্ধে পয়েন্ট ভাগাভাগি করে মাছঠ ছাড়া সম্ভব হলেও সেটা বজায় থাকেনি সল্টলেকের যুবভারতী ক্রীড়াঙ্গনে। গত অক্টোবরে ব্রাজিলের বিরুদ্ধে প্রথম দিকে আত্মবিশ্বাসী ফুটবল খেলতে দেখা গেলেও পরবর্তীতে তা আর সম্ভব হয়নি। ম্যাচের বয়স বাড়ার সাথে সাথেই প্রভাব বিস্তার করতে থাকে সাম্বা শিবির।

শেষ পর্যন্ত চারটি গোলের ব্যবধানে সেই ম্যাচে জয় পেয়েছিল কার্লো আনচেলত্তির ছেলেরা। তার ঠিক কয়েকদিন পরেই দিয়াগো ফোরলানের উরুগুয়ের বিরুদ্ধে নেমেছিল ব্লু-টাইগার্স। সেই ম্যাচের প্রথম দিকে পেনাল্টি থেকে ডারউইন নুনেজের করা গোলে প্রতিপক্ষ দল এগিয়েছে গেলেও পাল্টা আক্রমণে এসে ম্যাচের সমতা ফিরিয়েছিল ভারত। রায়ান উইলিয়ামসের অ্যাসিস্ট থেকে বল জালে জড়িয়ে দিয়েছিলেন অনিরুদ্ধ থাপা। যা রীতিমতো খুশির জোয়ার বয়ে এনেছিল গোটা স্টেডিয়াম জুড়ে। কিন্তু শেষ পর্যন্ত বিরাট বড় ব্যবধানে ভারতকে পরাজিত করেছিল উরুগুয়ে শিবির।

সেই জোড়া ধাক্কা কাটিয়ে ফের আন্তর্জাতিক ফ্রেন্ডলি ম্যাচে নামতে চলেছে ভারতীয় ফুটবল দল। এবার প্রতিপক্ষ নিউজিল্যান্ড। বিদেশের মাটিতেই এই শক্তিশালী দলের বিরুদ্ধে দুইটি ম্যাচ খেলবে খালিদ জামিলের ছেলেরা। সেইমতো আজ ঘোষণা করা হয় ২৩ জন ফুটবলারদের তালিকা। যেখানে গোলরক্ষক হিসেবে রয়েছেন বিশাল কাইথ (Vishal Kaith), হৃত্বিক তিওয়ারি, সোম কুমার। ডিফেন্ডারদের মধ্যে থাকছেন অভিষেক সিং টেকচাম, আকাশ মিশ্র, বিজয় ভার্গিস, জয় গুপ্তা, মেহতাব সিং, পরমবীর, রিকি মিতেই হাওবাম,রোশন সিং নাওরেম।

মাঝমাঠের ফুটবলারদের মধ্যে রয়েছেন অনিরুদ্ধ থাপা, আশিক কুরুনিয়ান, জিথিন এমএস, লালরেমতলুয়াঙ্গা ফানাই,‌লালরিনলিয়ানা হ্নামতে, তোম্বা সিং হাওবাম। ফরোয়ার্ডে ঝড় তোলার জন্য থাকছেন ডেভিড লালহ্লানসাঙ্গা, এডমুন্ড লালরিন্ডিকা,লিস্টন কোলাসো, মনবীর সিং, মুহাম্মদ সুহেল এবং রায়ান উইলিয়ামস। বহু বিতর্কের পর এই স্কোয়াডে বিশাল কাইথের থাকা নিঃসন্দেহে খুশি করেছে ফুটবলপ্রেমীদের।

Get the Latest Cricket, Asian Games 2026, Football , Hockey, Badminton Scores, F1 Results at Kolkata24x7 Sports. Like Us On Facebook Or Follow Us On Twitter For More Sports Updates.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *