দিলীপ মণ্ডলের রক্ষাকবচের আবেদন খারিজ হাইকোর্টে
আরও বিপাকে বিষ্ণুপুরের তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডল। কলকাতা হাইকোর্টে রক্ষাকবচ চেয়ে যে আবেদন করেছিলেন তিনি, তা খারিজ করে দিয়েছে হাইকোর্ট। গত ৪ মে নির্বাচনের ফল ঘোষণার পরে দিলীপের বিরুদ্ধে ৩৯টি অভিযোগ দায়ের হয়েছে। তাঁর বিরুদ্ধে নতুন করে যাতে আর কোনও এফআইআর না হয়, সেই নির্দেশ চেয়েছিলেন বিধায়ক। পাল্টা সওয়ালে রাজ্যের দাবি, জমি দখল, তোলাবাজি থেকে উচ্চপদস্থ আধিকারিকদের হুমকি দেওয়ার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। বর্তমানে বিচারবিভাগীয় হেফাজতে রয়েছেন দিলীপ মণ্ডল।