তারকার পরিচয় নয়, খালিদের দলে পারফরম্যান্সই শেষ কথা, বাদ গুরপ্রীত, সুযোগ বিশাল কাইথকে - 24 Ghanta Bangla News
Home

তারকার পরিচয় নয়, খালিদের দলে পারফরম্যান্সই শেষ কথা, বাদ গুরপ্রীত, সুযোগ বিশাল কাইথকে

Spread the love

বিশ্বকাপ খেলা নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে কঠিন পরীক্ষা

গত মাসে পানামা, ব্রাজ়িল ও উরুগুয়ের বিরুদ্ধে তিনটি ম্যাচে মোট দু’টি গোল করেছিল ভারত। প্রতিপক্ষের শক্তির কথা মাথায় রাখলে সেই পারফরম্যান্স একেবারে খারাপ নয়। তবে এ বার ৮৮ নম্বরে থাকা নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে আরও ভালো খেলার লক্ষ্য থাকবে ভারতীয় দলের। বিশ্বকাপে খেলা একটি দলের বিরুদ্ধে এই দু’টি ম্যাচকে নিজেদের উন্নতির বড় সুযোগ হিসেবে দেখছেন খালিদ।

দল ঘোষণা করে ভারতীয় কোচ বলেছেন, ‘নিউ জ়িল্যান্ডও বিশ্বকাপে খেলা দল। ওরা যথেষ্ট শক্তিশালী প্রতিপক্ষ। দেশের বাইরে এই দু’টি ম্যাচ আমাদের জন্য ভালো পরীক্ষা হবে। আমরা ভালো ভাবে প্রস্তুতি নিতে চাই, শৃঙ্খলা মেনে খেলতে চাই এবং এই সুযোগ কাজে লাগিয়ে দল হিসেবে আরও উন্নতি করতে চাই।’

আগামী ৭ নভেম্বর বেঙ্গালুরুতে একত্রিত হবেন ভারতীয় ফুটবলাররা। সেখানে অনুশীলনের পর নিউ জ়িল্যান্ডের উদ্দেশে রওনা দেবে দল। ১২ নভেম্বর অকল্যান্ডের গো মিডিয়া স্টেডিয়াম এবং ১৫ নভেম্বর ক্রাইস্টচার্চের ওয়ান নিউ জ়িল্যান্ড স্টেডিয়ামে হবে দু’টি ম্যাচ।

নিউজিল্যান্ড সফরের জন্য ভারতের ২৩ জনের দল:

গোলকিপার: ঋত্বিক তিওয়ারি, সোম কুমার, বিশাল কাইথ।

ডিফেন্ডার: অভিষেক সিং টেকচাম, আকাশ মিশ্র, বিজয় ভার্গিস, জয় গুপ্ত, মেহতাব সিং, প্রবীর, রিকি মিতেই হাওবাম, রোশন সিং নওরেম।

মিডফিল্ডার: অনিরুদ্ধ থাপা, আশিক কুরুনিয়ান, জিতিন এমএস, লালরেমতলুয়াঙ্গা ফানাই, লালরিনলিয়ানা হামতে, তোম্বা সিং হাওবাম।

ফরোয়ার্ড: ডেভিড লালহানসাঙ্গা, এডমুন্ড লালরিন্দিকা, লিস্টন কোলাসো, মনবীর সিং, মহম্মদ সুহেল, রায়ান উইলিয়ামস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *