চেন্নাইয়িনের কাছে লজ্জার হার, দীপাবলির আগে অন্ধকারেই থাকল ইস্টবেঙ্গল

সায়ন সেনগুপ্ত, কলকাতা: শনিবার সন্ধ্যায় ইন্ডিয়ান সুপার লিগের তৃতীয় ম্যাচে নেমেছিল ইস্টবেঙ্গল (East Bengal) ক্লাব। যেখানে তাদের লড়াই করতে হয়েছিল দক্ষিণের দুইবারের আইএসএল জয়ী ক্লাব…
সায়ন সেনগুপ্ত, কলকাতা: শনিবার সন্ধ্যায় ইন্ডিয়ান সুপার লিগের তৃতীয় ম্যাচে নেমেছিল ইস্টবেঙ্গল (East Bengal) ক্লাব। যেখানে তাদের লড়াই করতে হয়েছিল দক্ষিণের দুইবারের আইএসএল জয়ী ক্লাব চেন্নাইয়িন এফসি। ইতিমধ্যেই শেষ হয়েছে সেই ম্যাচ। যেখানে ৫-৩ গোলের ব্যবধানে পরাজিত হয়েছে লাল-হলুদ ব্রিগেড। চেন্নাইয়িন এফসির হয়ে দুইটি করে গোল পেয়েছেন যথাক্রমে ব্রাইসন ফার্নান্দেজ এবং ইরফান এডওয়ার্ড। এছাড়াও একটি গোল করে যান রামোন সুজা। লাল-হলুদের হয়ে ব্যবধান কমান যথাক্রমে আকে আর্নড লোবা, দানি রামিরেজ এবং ডেভিড লালহানসাঙ্গা।
উল্লেখ্য, এবারের এই ফুটবল টুর্নামেন্টে এটাই প্রথম পরাজয় ইস্টবেঙ্গল ফুটবল ক্লাবের। অন্যদিকে এই সিজনে এটাই প্রথম জয় দক্ষিণের এই ফুটবল ক্লাবের। ম্যাচ শুরুর আগে থেকেই সকলের হট ফেভারিট ছিল আন্তোনিও লোপেজ হাবাসের ইস্টবেঙ্গল ফুটবল ক্লাব। কিন্তু এদিন প্রতিপক্ষের ঘরের মাঠে কার্যত খড়কুটোর মত উড়ে গেল মশাল ব্রিগেড। এদিন মাত্র ৪ মিনিটের মাথায় গোল করে যান ব্রাইসন ফার্নান্দেজ। সেই ধাক্কা কাটিয়ে ওঠার আগেই ১৮ মিনিটের মাথায় ফের গোল হজম করে ময়দানের এই প্রধান।
এবার গোল করে যান ব্রাইসন। তারপর ২৯ মিনিটের মাথায় দলের বিদেশি স্ট্রাইকার আকে আর্নড লোবা গোল করে কিছুটা ব্যবধান কমালেও পরবর্তীতে ৪১ মিনিটের মাথায় ফের পেনাল্টি আদায় করে চেন্নাইয়িন শিবির। এবার গোল করে যান রামোন। তারপর বেশ কয়েকবার আক্রমণ গড়ে তুললেও গোল করতে ব্যর্থ থাকেন ইস্টবেঙ্গল ফুটবলারর। যারফলে বজায় ছিল ৩-১ গোলের ব্যবধান। তবে দ্বিতীয়ার্ধের শুরুতেই পেনাল্টি থেকে গোল করেন দানি রামিরেজ। ব্যবধান কমলেও ফের গোল হজম করে মশাল ব্রিগেড। ম্যাচের ৫৯ ও ৬৭ মিনিটে সুযোগ বুঝে আক্রমণে এসে ব্যবধান আরও বাড়িয়ে যান ইরফান।
নির্ধারিত নব্বই মিনিট পর্যন্ত ৫-২ এর ফলাফল থাকলেও অতিরিক্ত সময়ের শুরুতেই গোল করে ব্যবধান আরও কিছুটা কমান ভারতীয় ফুটবলার ডেভিড লালহানসাঙ্গা। কিন্তু তারপরেও দুই গোলের ব্যবধান আর মেটানো সম্ভব হয়নি।
A disappointing evening in Chennai. 💔 https://t.co/DiFhtxL2Ld
— East Bengal FC (@eastbengal_fc) November 7, 2026
Get the Latest Cricket, Asian Games 2026, Football , Hockey, Badminton Scores, F1 Results at Kolkata24x7 Sports. Like Us On Facebook Or Follow Us On Twitter For More Sports Updates.