আজ ইতিহাস সৃষ্টির লড়াই মশাল কন্যাদের - 24 Ghanta Bangla News
Home

আজ ইতিহাস সৃষ্টির লড়াই মশাল কন্যাদের

Spread the love


সায়ন সেনগুপ্ত, কলকাতা:  বেশ কয়েক মরসুম থেকেই দুরন্ত ছন্দে রয়েছে ইস্টবেঙ্গলের মহিলা দল (East Bengal Women)। কোচ অ্যান্থনি অ্যান্ড্রুজের তত্ত্বাবধানে অভূতপূর্ব ফুটবল খেলে আসছেন সকলে।…

সায়ন সেনগুপ্ত, কলকাতা:  বেশ কয়েক মরসুম থেকেই দুরন্ত ছন্দে রয়েছে ইস্টবেঙ্গলের মহিলা দল (East Bengal Women)। কোচ অ্যান্থনি অ্যান্ড্রুজের তত্ত্বাবধানে অভূতপূর্ব ফুটবল খেলে আসছেন সকলে। গতবার ও বজায় ছিল সেই ছন্দ। সেই সুবাদে এএফসির মঞ্চে নিজেদের প্রতিনিধিত্ব করার ধারা বজায় রয়েছে ময়দানের এই প্রধানের। এবার এএফসি এশিয়ান চ্যাম্পিয়নস লিগের প্রথম ম্যাচেই জয় ছিনিয়ে নিয়েছিল ফাজিলা ইয়াকপুতরা। তারা পরাজিত করেছিল ভিয়েতনামের হো চি মিনি সিটি দলকে। তারপর দ্বিতীয় ম্যাচে সেই ধারাবাহিকতা বজায় রাখার চেষ্টা করলেও সেটা সম্ভব হয়নি।

দক্ষিণ কোরিয়ার হাওচিওনের বিরুদ্ধে বিরাট বড় ব্যবধানে পরাজিত হয় ইস্টবেঙ্গল। যা নিঃসন্দেহে হতাশ করেছিল সকলকে। তবে নক আউটে যাওয়ার সুযোগ এখনও রয়েছে তাদের হাতে‌‌। সূচি অনুসারে আজ রাতে কিশোর ভারতী স্টেডিয়ামে পরবর্তী ম্যাচে নামবে লাল-হলুদ ব্রিগেড। যেখানে তারা লড়াই করবে ৪.২৫ এসসির বিরুদ্ধে। উত্তর কোরিয়ার এই দলের বিরুদ্ধে যদি ইস্টবেঙ্গল জয় পায় কিংবা ড্র ও করে সেক্ষেত্রে পরবর্তী রাউন্ডের টিকিট চলে আসবে তাদের হাতে‌। যা এখনও পর্যন্ত পারেনি ভারতের কোনও ফুটবল ক্লাব।

তবে আজ পরাজিত হলেও যে ইস্টবেঙ্গল পুরোপুরি ছিটকে যাবে সেটা নয়। সেক্ষেত্রে নজরে রাখতে হবে গ্ৰুপের বাকি দল গুলির গতিবিধি।

Get the Latest Cricket, Asian Games 2026, Football , Hockey, Badminton Scores, F1 Results at Kolkata24x7 Sports. Like Us On Facebook Or Follow Us On Twitter For More Sports Updates.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *