WhatsApp থেকেই EPF ব্যালান্স ও পাসবুক, রইল সহজ পদ্ধতি

নয়াদিল্লি: প্রভিডেন্ট ফান্ড বা PF অ্যাকাউন্টের ব্যালান্স জানতে কিংবা পাসবুক ডাউনলোড করতে আর বারবার EPFO-র ওয়েবসাইটে লগ ইন করার প্রয়োজন নেই। এবার WhatsApp থেকেই একাধিক…
নয়াদিল্লি: প্রভিডেন্ট ফান্ড বা PF অ্যাকাউন্টের ব্যালান্স জানতে কিংবা পাসবুক ডাউনলোড করতে আর বারবার EPFO-র ওয়েবসাইটে লগ ইন করার প্রয়োজন নেই। এবার WhatsApp থেকেই একাধিক গুরুত্বপূর্ণ পরিষেবা ব্যবহার করতে পারবেন Employees’ Provident Fund Organisation (EPFO)-এর সদস্যরা। নতুন এই ব্যবস্থায় PF ব্যালান্স দেখা, শেষ পাঁচটি লেনদেনের তথ্য জানা এবং পাসবুক PDF ডাউনলোড করার সুবিধা মিলবে।
EPFO-র ৭৪তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে কেন্দ্রীয় শ্রম ও কর্মসংস্থান এবং যুব বিষয়ক ও ক্রীড়ামন্ত্রী মনসুখ মাণ্ডব্য এই WhatsApp পরিষেবার সূচনা করেন। এর ফলে মোবাইল ফোন থেকেই সহজে PF সংক্রান্ত তথ্য পাওয়ার সুযোগ তৈরি হয়েছে।
EPFO-র WhatsApp নম্বর কত?
EPFO-র এই পরিষেবা ব্যবহার করতে নির্দিষ্ট WhatsApp নম্বরে যোগাযোগ করতে হবে।
EPFO-র অফিসিয়াল WhatsApp নম্বর +91 87964 41800
এই পরিষেবায় ইংরেজির পাশাপাশি হিন্দি, মারাঠি, তামিল, তেলুগু, বাংলা, গুজরাটি এবং উর্দু ভাষায় পরিষেবা পাওয়ার সুযোগ রয়েছে। সদস্যের Universal Account Number বা UAN-এর সঙ্গে যুক্ত মোবাইল নম্বরে OTP পাঠিয়ে পরিচয় যাচাই করা হবে।
এ ছাড়া EPFO একটি QR কোডও চালু করেছে। সেটি স্ক্যান করেও সংস্থার অফিসিয়াল WhatsApp অ্যাকাউন্টে কথোপকথন শুরু করা যাবে।
WhatsApp-এ কীভাবে PF ব্যালান্স দেখবেন?
WhatsApp-এর মাধ্যমে নিজের EPF অ্যাকাউন্টের ব্যালান্স জানতে কয়েকটি সহজ ধাপ অনুসরণ করতে হবে।
- প্রথমে মোবাইলের Contact List-এ +91 87964 41800 নম্বরটি সেভ করুন।
- WhatsApp খুলে ওই নম্বরে নতুন চ্যাট শুরু করুন।
- চ্যাটে ‘Hi’ লিখে পাঠান।
- EPFO-র তরফে একটি Welcome Message আসবে। সেখানে নিজের পছন্দের ভাষা নির্বাচন করুন।
- পরিষেবার মেনু থেকে ‘Check Balance’ অপশনটি বেছে নিন।
- এরপর UAN-এর সঙ্গে যুক্ত মোবাইল নম্বরে একটি OTP পাঠানো হবে। সেই OTP দিয়ে পরিচয় যাচাই করুন।
- আপনার UAN-এর সঙ্গে একাধিক PF Account বা Member ID যুক্ত থাকলে প্রয়োজনীয় অ্যাকাউন্টটি নির্বাচন করুন।
পরিচয় যাচাই সম্পূর্ণ হলে WhatsApp চ্যাটেই আপনার EPF অ্যাকাউন্টের ব্যালান্স দেখানো হবে। সেখানে আরও তিনটি অপশন পাওয়া যাবে, Download Passbook, Change Member ID এবং Return to Main Menu।
WhatsApp থেকেই কীভাবে PF Passbook ডাউনলোড করবেন?
PF ব্যালান্স দেখার পর পাওয়া অপশনগুলির মধ্যে ‘Download Passbook’ নির্বাচন করতে হবে। এরপর সংশ্লিষ্ট PF অ্যাকাউন্টের পাসবুক PDF আকারে ডাউনলোড করার সুযোগ পাওয়া যাবে।
যাঁদের একাধিক Member ID রয়েছে, তাঁদের ক্ষেত্রে সঠিক অ্যাকাউন্ট নির্বাচন করা জরুরি। ভুল Member ID নির্বাচন করলে অন্য অ্যাকাউন্টের তথ্য দেখা যেতে পারে।
শেষ পাঁচটি PF লেনদেন কীভাবে দেখবেন?
WhatsApp-এর মাধ্যমে শুধু ব্যালান্স নয়, EPF অ্যাকাউন্টের শেষ পাঁচটি লেনদেনের তথ্যও দেখা যাবে।
এর জন্য প্রথমে EPFO-র WhatsApp নম্বরে ‘Hi’ পাঠিয়ে পরিষেবার মেনু খুলতে হবে। সেখানে ‘Last 5 Transactions’ অপশন নির্বাচন করুন। এরপর UAN-এর সঙ্গে যুক্ত মোবাইল নম্বরে আসা OTP দিয়ে পরিচয় যাচাই করতে হবে।
যদি একাধিক PF অ্যাকাউন্ট বা Member ID থাকে, তাহলে প্রয়োজনীয় অ্যাকাউন্টটি নির্বাচন করতে হবে। যাচাই প্রক্রিয়া শেষ হলে সংশ্লিষ্ট অ্যাকাউন্টের সাম্প্রতিক পাঁচটি লেনদেনের তথ্য WhatsApp-এ দেখা যাবে।
OTP ও নিরাপত্তার বিষয়টি মাথায় রাখুন
এই পরিষেবা ব্যবহারের সময় UAN-এর সঙ্গে যুক্ত মোবাইল নম্বর সক্রিয় থাকা প্রয়োজন। কারণ OTP যাচাই ছাড়া অ্যাকাউন্টের তথ্য পাওয়া যাবে না। একাধিক PF অ্যাকাউন্ট থাকলে সঠিক Member ID নির্বাচন করাও জরুরি।
সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, EPFO-র অফিসিয়াল নম্বর ছাড়া অন্য কোনও নম্বরে PF সংক্রান্ত ব্যক্তিগত তথ্য বা OTP শেয়ার করবেন না। WhatsApp-এ আসা কোনও সন্দেহজনক লিঙ্কে ক্লিক করার আগেও সতর্ক থাকুন।
এই নতুন ব্যবস্থায় PF ব্যালান্স দেখা, লেনদেনের তথ্য জানা এবং পাসবুক ডাউনলোডের মতো পরিষেবা আরও সহজে ব্যবহার করতে পারবেন সদস্যরা।
Get your daily dose of tech news and insight. Follow us on X, Facebook, WhatsApp and Google News for instant updates. Catch all the action on our YouTube channel