ANC ও RGB লাইটিংয়ে Razer-এর নতুন গেমিং ইয়ারফোন

মুম্বই: গেমারদের জন্য নতুন তারযুক্ত ইয়ারফোন Hammerhead V3 Chroma লঞ্চ করল Razer। USB Type-C কানেক্টিভিটির এই ইয়ারফোনে রয়েছে Active Noise Cancellation (ANC), কাস্টমাইজ়েবল Chroma RGB…
মুম্বই: গেমারদের জন্য নতুন তারযুক্ত ইয়ারফোন Hammerhead V3 Chroma লঞ্চ করল Razer। USB Type-C কানেক্টিভিটির এই ইয়ারফোনে রয়েছে Active Noise Cancellation (ANC), কাস্টমাইজ়েবল Chroma RGB লাইটিং এবং THX Surround Sound 7.1 সাপোর্ট। পাশাপাশি মিলবে ১১ মিমি ডায়নামিক ড্রাইভার ও আলাদা ৬ মিমি টুইটার। জলছিটে থেকে সুরক্ষার জন্য রয়েছে IPX4 রেটিং।
Razer Hammerhead V3 Chroma-র দাম রাখা হয়েছে ৭৯.৯৯ মার্কিন ডলার, ভারতীয় মুদ্রায় প্রায় ৭,০০০ টাকা। সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট এবং নির্বাচিত রিটেল স্টোর থেকে কেনা যাচ্ছে নতুন ইয়ারফোনটি। তবে ভারতে এর নির্দিষ্ট দাম ও বিক্রির বিষয়ে এখনও বিস্তারিত তথ্য জানানো হয়নি।
ANC ও THX Surround Sound 7.1
নতুন ইয়ারফোনে রয়েছে ১১ মিমি মেইন ডায়নামিক ড্রাইভার এবং ৬ মিমি ডেডিকেটেড টুইটার। সঙ্গে থাকছে Feed-forward Active Noise Cancellation প্রযুক্তি। এর ফলে বাইরের অবাঞ্ছিত শব্দ কমিয়ে গেমিং ও অডিও শোনার অভিজ্ঞতা উন্নত করার চেষ্টা করেছে সংস্থা।
PC-তে Razer Synapse 4 সফটওয়্যারের মাধ্যমে THX Surround Sound 7.1 ব্যবহার করা যাবে। এই প্রযুক্তি গেমের মধ্যে চারপাশের শব্দের অবস্থান বুঝতে সাহায্য করবে। বিশেষ করে শত্রুর পদশব্দ বা গুলির শব্দ কোন দিক থেকে আসছে, তা শনাক্ত করার ক্ষেত্রে সুবিধা মিলতে পারে।
ইয়ারফোনটির ফ্রিকোয়েন্সি রেসপন্স রেঞ্জ ২০Hz থেকে ২৮kHz। ইম্পিড্যান্স ৩২ ওহম। HATS পদ্ধতিতে এর সেনসিটিভিটি ১০৬dBSPL এবং সর্বোচ্চ ইনপুট পাওয়ার ১০mW।
১৬.৮ মিলিয়ন রঙের RGB লাইটিং
Razer-এর পরিচিত Chroma RGB লাইটিং প্রযুক্তিও রয়েছে Hammerhead V3 Chroma-তে। ব্যবহারকারীরা ১ কোটি ৬৮ লক্ষ রঙের মধ্যে পছন্দমতো ব্যাকলাইটিং কাস্টমাইজ় করতে পারবেন। গেমিং সেটআপের সঙ্গে মিলিয়ে ইয়ারফোনের আলোর রং ও প্রভাব পরিবর্তন করা যাবে।
অডিও সেটিংসের জন্য থাকছে চারটি প্রিসেট ইকুয়ালাইজার প্রোফাইল। পাশাপাশি একটি কাস্টম EQ প্রোফাইলও দেওয়া হয়েছে, যার সাহায্যে নিজের পছন্দ অনুযায়ী সাউন্ড আউটপুট বদলে নেওয়া যাবে।
USB Type-C কানেক্টিভিটি ও IPX4 রেটিং
এটি সম্পূর্ণ তারযুক্ত ইয়ারফোন। USB Type-C কানেক্টরটি ৯০ ডিগ্রি কোণে তৈরি করা হয়েছে, যাতে ব্যবহারের সময় কেবলের অবস্থান সুবিধাজনক থাকে। কেবলের দৈর্ঘ্য ১.২ মিটার।
ইয়ারফোনের কেবলে রয়েছে ইন-লাইন রিমোট এবং Omnidirectional Microphone। এর মাধ্যমে গেম খেলার সময় অডিও নিয়ন্ত্রণের পাশাপাশি সতীর্থদের সঙ্গে কথা বলা যাবে। মাইক্রোফোনের Signal-to-Noise Ratio ৬৩dB এবং ১kHz-এ সেনসিটিভিটি -২৬dB।
জলছিটে থেকে সুরক্ষার জন্য রয়েছে IPX4 রেটিং। ইয়ারফোনটির ওজন ২৭.১ গ্রাম। সব মিলিয়ে ANC, সারাউন্ড সাউন্ড এবং RGB লাইটিংয়ের সমন্বয়ে গেমারদের লক্ষ্য করেই নতুন Hammerhead V3 Chroma বাজারে এনেছে Razer।
Get your daily dose of tech news and insight. Follow us on X, Facebook, WhatsApp and Google News for instant updates. Catch all the action on our YouTube channel