Abhishek Banerjee: রাত দুটোয় অভিষেকের বাড়ির সামনে উত্তেজনা, 'চোর' স্লোগান, জন্মদিনের মিডনাইট সেলিব্রেশন বদলাল সংঘর্ষে! আহত বেশ কয়েকজন | Abhishek Banerjee: Midnight Birthday Celebration turned into Chaos as BJP Shouts Chor Slogan at Abhishek Banerjee, Situaton Tense - 24 Ghanta Bangla News
Home

Abhishek Banerjee: রাত দুটোয় অভিষেকের বাড়ির সামনে উত্তেজনা, ‘চোর’ স্লোগান, জন্মদিনের মিডনাইট সেলিব্রেশন বদলাল সংঘর্ষে! আহত বেশ কয়েকজন | Abhishek Banerjee: Midnight Birthday Celebration turned into Chaos as BJP Shouts Chor Slogan at Abhishek Banerjee, Situaton Tense

Spread the love

বাড়ির বাইরে অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁকে উদ্দেশ্য করে চোর স্লোগান।Image Credit: TV9 বাংলা

কলকাতা: জন্মদিনের রাতে অভিষেক বন্দোপাধ্যায়ের (Abhishek Banerjee) বাড়ির সামনে সংঘর্ষ! তৃণমূল বনাম বিজেপি কর্মী-সমর্থকদের মধ্যে তীব্র বাদানুবাদ, ধস্তাধস্তি। দফায় দফায় ছড়াল উত্তেজনা। আহত বেশ কয়েকজন। ঘটনায় চরম ক্ষুব্ধ ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। রাত পেরিয়ে ভোর হয়ে গেলেও, এথনও বাড়ির বাইরে বসে আছেন অভিষেক। পুলিশের সঙ্গেও তর্ক-বিতর্কে জড়িয়ে পড়েন তিনি।

আজ, ৭ নভেম্বর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন। শনিবার মধ্যরাতের পর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন উপলক্ষ্যে তাঁর কালীঘাটের বাড়ির সামনে জড়ো হয়েছিলেন অনেক কর্মী-সমর্থকরা। অভিযোগ, রাত দুটো নাগাদ বিজেপির কর্মীরা হঠাৎ এসে চোর চোর স্লোগান দেয়। অভিষেকের কাট আউট-ছবি-ব্যানার ভেঙে ছিঁড়ে ফেলা হয়। বাধা দিতে গেলে দুই পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ বাধে। আহত হন কয়েকজন তৃণমূল সমর্থক। পরে ঘটনাস্থলে এসে পুলিশ এসে দুইপক্ষকে সরিয়ে দেয়।

এরপরই অভিষেক বন্দ্যোপাধ্যায় বাড়ির নীচে নেমে আসেন। তখন বিজেপি কর্মীরা আবারও তাঁর বাড়ির সামনে গিয়ে গরু চোর স্লোগান দেয়। আবারও ছড়ায় উত্তেজনা। অভিষেকের সমর্থকরা যখন অভিষেকের নামে স্লোগান দিচ্ছিল, উল্টোদিক থেকে বিজেপি সমর্থকরা গরু চোর, মাছ চোর বলে টানা স্লোগান দিতে থাকে। পুলিশের সামনেই মুখোমুখি দুই পক্ষ স্লোগান-পাল্টা স্লোগান দিতে থাকে। একদিকে বিজেপি কর্মীরা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ছবি দেওয়া ব্যানার নিয়ে স্লোগান দেয়, অন্যদিকে অভিষেকের সমর্থকরা অভিষেকের ছবি কাট আউট নিয়ে স্লোগান দেয়।

পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠায় ঘটনাস্থলে পুলিশের সংখ্যা বাড়তে থাকে, র‌্য়াফ (RAF)-ও নিয়োগ করা হয়। সেই রাত দুটোর পর থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় কর্মী-সমর্থকদের সঙ্গে বাড়ির নিচে বসে রয়েছেন। পুলিশ অভিষেককে বাড়ির ভিতরে যেতে বললে, তাদের সঙ্গে তপ্ত বাদানুবাদ হয়।

অন্যদিকে বিজেপি সমর্থকদের অভিযোগ, কালীপুজোর ঠাকুর নিয়ে আসতে গিয়েছিলেন তাঁরা, তখন তাঁদের উদ্দেশ্যে স্লোগান দেয় তৃণমূলের কর্মীরা। এরপর বাদানুবাদ ও হাতাহাতি হয়। ঘটনায় বিজেপি ও তৃণমূলের বেশ কয়েকজন আহত হয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *