শহরে অকপট হরভজন সিং ‘গম্ভীরের মেয়াদ আরও দু’বছর বাড়ানো হোক’
বিরাট কোহলি ও রোহিত শর্মার ২০২৭ সালের ওয়ান ডে বিশ্বকাপে খেলার পক্ষেই রায় হরভজনের। তাঁর মতে, পারফরম্যান্স ও ফিটনেসই হওয়া উচিত নির্বাচনের মাপকাঠি। হরভজনের বক্তব্য, ‘আমি যদি নির্বাচক হতাম, তা হলে অবশ্যই এই দুই ক্রিকেটারকে দলে রাখতাম। ওদের অভিজ্ঞতার দাম অনেক। ব্যাটসম্যান হিসেবে, ফিল্ডার হিসেবে এবং নেতৃত্ব দেওয়ার ক্ষমতার দিক থেকেও ওরা খুব ভালো। নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে কী অসাধারণ ফিল্ডিং করল! তা থেকেই বোঝা যায়, ওরা এখনও কতটা ফিট। ফিটনেস যখন রয়েছে, তখন ওদের নিয়ে সমস্যা কোথায়? ২০২৭ সালের বিশ্বকাপে ওদের দলে রাখা অবশ্যই উচিত। আর সেই অবস্থানটা ওদের কাছে স্পষ্ট করা হোক।’