প্রথমার্ধেই ব্রাইসনের জোড়া গোল, চেন্নাইয়িনের কাছে ৩-১ পিছিয়ে ইস্টবেঙ্গল - 24 Ghanta Bangla News
Home

প্রথমার্ধেই ব্রাইসনের জোড়া গোল, চেন্নাইয়িনের কাছে ৩-১ পিছিয়ে ইস্টবেঙ্গল

Spread the love

সায়ন সেনগুপ্ত, কলকাতা: আজ ইন্ডিয়ান সুপার লিগের তৃতীয় ম্যাচে নেমেছে ইস্টবেঙ্গল (East Bengal) ফুটবল ক্লাব। যেখানে তাদের প্রতিপক্ষ হিসেবে রয়েছে ক্লিফোর্ড মিরান্ডার চেন্নাইয়িন এফসি। ইতিমধ্যেই…

east-bengal-vs-chennaiyin-fc-isl-bryson-fernandes-first-half-score

সায়ন সেনগুপ্ত, কলকাতা: আজ ইন্ডিয়ান সুপার লিগের তৃতীয় ম্যাচে নেমেছে ইস্টবেঙ্গল (East Bengal) ফুটবল ক্লাব। যেখানে তাদের প্রতিপক্ষ হিসেবে রয়েছে ক্লিফোর্ড মিরান্ডার চেন্নাইয়িন এফসি। ইতিমধ্যেই শেষ হয়েছে ম্যাচের প্রথমার্ধ। যেখানে আপাতত ৩-১ গোলে পিছিয়ে রয়েছে ইস্টবেঙ্গল। দক্ষিণের এই ফুটবল দলের হয়ে জোড়া গোল করেছেন ব্রাইসন ফার্নান্দেজ। এছাড়াও একটি গোল আসে রামোন সুজার পা থেকে। অন্যদিকে, ইস্টবেঙ্গলের হয়ে একটিমাত্র গোল করেন আকে আর্নড লোবা। লাল-হলুদের এমন গোল হজম হতাশ করছে সমর্থকদের।

বলাবাহুল্য, আনোয়ার আলির অনুপস্থিতি যে দলের মধ্যে প্রভাব ফেলবে সেটা আগে থেকেই আন্দাজ পেয়েছিলেন কোচ আন্তোনিও লোপেজ হাবাস। যারফলে সন্দীপ মান্ডির পাশাপাশি, জয় গুপ্তা, দিয়াগো জিভুলিচ ও লালচুংনুঙ্গাদের রেখেই রক্ষণভাগ সাজিয়েছিলেন কোচ। গোলরক্ষক হিসেবে আনা হয় প্রভসুখান সিং গিলকে। তবে সেই রক্ষণভাগে ফাটল ধরিয়ে ম্যাচের মাত্র ৪ মিনিটের মাথায় গোল করে যান ব্রাইসন ফার্নান্দেজ। সেই ধাক্কা কাটিয়ে ওঠার আগেই ১৮ মিনিটের মাথায় ফের গোল হজম করে ময়দানের এই প্রধান‌। এবার ফের গোল করে যান ব্রাইসন।

তারপর ২৯ মিনিটের মাথায় দলের বিদেশি স্ট্রাইকার আকে আর্নড লোবা গোল করে কিছুটা ব্যবধান কমালেও পরবর্তীতে ৪১ মিনিটের মাথায় ফের পেনাল্টি আদায় করে চেন্নাইয়িন শিবির। এবার গোল করে যান রামোন। তারপর বেশ কয়েকবার আক্রমণ গড়ে তুললেও গোল করতে ব্যর্থ থাকেন ইস্টবেঙ্গল ফুটবলারর।

Get the Latest Cricket, Asian Games 2026, Football , Hockey, Badminton Scores, F1 Results at Kolkata24x7 Sports. Like Us On Facebook Or Follow Us On Twitter For More Sports Updates.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *