উত্তরাখণ্ডের ক্যাবিনেট মন্ত্রীকে খুনের হুমকি ও নির্যাতনের অভিযোগ, গ্রেপ্তার রেখা আর্যর স্বামী গিরিধারী লাল সাহু
পুলিশ জানায়, চলতি বছর অক্টোবর মাসে উত্তরাখণ্ডের ক্যাবিনেট মন্ত্রী রেখা আর্য তাঁর স্বামী পাপ্পু গিরিধারী লাল সাহুর বিরুদ্ধে খুনের ষড়যন্ত্র-সহ বেশ কয়েকটি অভিযোগ জানিয়েছিলেন। গিরিধারীর বিরুদ্ধে শারীরিক নির্যাতন, প্রতারণা, হুমকি দেওয়ার অভিযোগে দেরাদুনের ক্যান্টনমেন্ট কোতোয়ালি থানায় মামলা দায়ের হয়েছিল।