ইস্টবেঙ্গলকে ৫ গোলে দুরমুশ চেন্নাইয়িনের, AFC-র পরে ISL-এও হার হাবাসের দলের
ঘরের মাঠ যুবভারতী স্টেডিয়ামে AFC চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে হেরে সমর্থকদের রোষের মুখে পড়েছিলেন ইস্টবেঙ্গলের কোচ আন্তনিও লোপেস হাবাস। ISL-এ চেন্নাইয়িনের বিরুদ্ধে কামব্যাকই লক্ষ্য ছিল লাল-হলুদ ব্রিগেডের। কিন্তু ঘরের মাঠে ইস্টবেঙ্গলকে নিয়ে কার্যত ছেলেখেলা করল চেন্নাইয়িন। পাঁচ গোল হজম করল হাবাসের দল। ইস্টবেঙ্গলকে ৫-৩ গোলে হারিয়ে চলতি ISL-এ প্রথম জয় তুলে নিল চেন্নাইয়িন।
জোড়া গোল করলেন ব্রাইসন ফার্নান্দেস ও ইরফান ইয়াদওয়াদ। স্কোরশিটে নাম তুললেন রামন আন্দ্রাদেও। ম্যাচ হেরে পয়েন্ট তালিকায় প্রথম চারে উঠে আসার দৌড়ে বড় ধাক্কা খেল ইস্টবেঙ্গল। শুরুতে লড়াই করেও শেষবেলায় অসহায় আত্মসমর্পণ করল লাল-হলুদ ব্রিগেড।