৪ বছরের শিশুকে ‘পিটিয়ে খুন’, পুলিশের হাতে আটক সৎ মা
কী বলছেন আত্মীয়রা?
ফারজানার আত্মীয় নুরাফা বিবি কাঁদতে কাঁদতে বলেন, ‘মৌসুমী প্রতিদিন ওই শিশুর উপরে অত্যাচার করত। মারধর করত। বাচ্চাটি যাতে কাঁদতে না পারে, তার জন্য মুখ চেপে ধরত। আমরা প্রতিবাদ করতে গেলে উল্টে ঝগড়া করত।’ তাঁর আরও অভিযোগ, ওই শিশুকে ঘরে আটকে রাখা হতো। কেউ দেখতে গেলেও দেখা করতে দেওয়া হতো না। শনিবার সকালেও তিনি ওই শিশুকে দেখতে যান। তাঁর দাবি, ‘গিয়ে দেখি বাচ্চাটা প্রায় নিস্তেজ অবস্থায় পড়ে রয়েছে। গায়ে একাধিক আঘাত ও ক্ষতের দাগ। হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার জানায় ও মারা গিয়েছে।’ প্রতিবেশীদের দাবি, ওই শিশুর বাবা সব জেনেও কেরালা থেকে আসেননি। অভিযুক্ত মৌসুমীর ফাঁসির দাবি করেছেন তাঁরা।