স্বাস্থ্য দপ্তরের হানায় বন্ধ হয়েছিল, ১৪ দিন পরে খুলল বিপণি
সম্প্রতি এমনই এক অভিযানে বেশ কিছু অনিয়ম ধরা পড়ে সল্টলেকের সিটি সেন্টার ওয়ান লাগোয়া একটি কনফেকশনারিতে। অভিযোগ, সেখানে হানা দিয়ে মেয়াদ উত্তীর্ণ লস্যি পাওয়া যায়। ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ডস অথরিটি অফ ইন্ডিয়া (ফাসাই)–এর যে লাইসেন্স পাওয়া যায়, সেটি নিয়েও প্রশ্ন ওঠে। দোকানের বাইরে খোলা জায়গায়, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি নিয়েও প্রশ্ন তোলেন অফিসারেরা। দেখা যায়, তার জন্য প্রয়োজনীয় লাইসেন্স নেই দোকানটির। এমন একাধিক অনিয়মের অভিযোগে ২৪ অক্টোবর বন্ধ করে দেওয়া হয় দোকানটি।