মালদার মানিকচকে আবর্জনার স্তূপে আগুন
মালদার মানিকচকের আবর্জনা স্তূপে আগুন। শনিবার সকালে মথুরাপুর ফুটবল ময়দান সংলগ্ন এলাকার ঘটনা। আচমকা আবর্জনার স্তূপ থেকে ধোঁয়া ও আগুনের শিখা দেখতে পেয়ে মুহূর্তে খবর ছড়িয়ে পড়ে। এলাকায় আতঙ্ক ছড়ায়। মানিকচক থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছয়। খবর পাঠানো হয় দমকলেও। দমকলের আসতে দেরি হওয়ায় ক্ষুব্ধ হয় স্থানীয়রা। আগুন লাগার আসল কারণ এখনও পুরোপুরি স্পষ্ট নয়।