জাতীয় মেলার স্বীকৃতি পাবে বারুনি মেলা, বার্তা শুভেন্দুর - 24 Ghanta Bangla News
Home

জাতীয় মেলার স্বীকৃতি পাবে বারুনি মেলা, বার্তা শুভেন্দুর

Spread the love

এই সময়, চাঁদপাড়া ও মছলন্দপুর: কয়েক দিন আগে ঠাকুরবাড়িতে গোঁসাই সম্মেলনে এসে আগামী দুই মাসের মধ্যে সিএএ আবেদনকারীদের সার্টিফিকেট দেওয়ার ঘোষণা করেছিলেন মূখ্যমন্ত্রী। শুক্রবার চাঁদপাড়া এবং মছলন্দপুরের মতুয়া অধ্যুষিত এলাকার দু’টি কালীপুজো উদ্বোধন করতে এসে মতুয়াদের বারুনি মেলাকে জাতীয় মেলার স্বীকৃতি দেওয়ার সরকারি সিদ্ধান্তের কথা জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। একই সঙ্গে হরিচাঁদ, গুরুচাঁদ ঠাকুরের নামে বিশ্ববিদ্যালয়কে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ে উন্নীত করা, চাঁদপাড়া হাসপাতালকে বড়মা বীণাপাণি ঠাকুরের নামে করার অঙ্গীকারও করেছেন মুখ্যমন্ত্রী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *