কাটা ঘুড়ির পিছনে ছুটছিল বাচ্চা ছেলেটা, কালীপুজোর আগের বিকেলে মায়ের কোল খালি
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এ দিন বিকেলে একটি কেটে যাওয়া ঘুড়ি ধরার জন্য সোহন ছুটছিল। ছুটতে ছুটতে রাস্তার পাশে চলে আসে। সেই সময়ে বেপরোয়া গতিতে বাইনানের দিকে যাওয়া একটি বাইক তাকে ধাক্কা মারলে রাস্তায় ছিটকে পড়ে। আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে বাগনান গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।