ইন্ডিয়ান সুপার লিগের রেফারিং নিয়ে ক্ষোভ, বিশেষ বিবৃতি জারি এফসি গোয়ার - 24 Ghanta Bangla News
Home

ইন্ডিয়ান সুপার লিগের রেফারিং নিয়ে ক্ষোভ, বিশেষ বিবৃতি জারি এফসি গোয়ার

Spread the love


সায়ন সেনগুপ্ত, কলকাতা: গতকাল, শুক্রবার সন্ধ্যায় ইন্ডিয়ান সুপার লিগের গুরুত্বপূর্ণ ম্যাচে নেমেছিল এফসি গোয়া (FC Goa)। যেখানে তাদের লড়াই করতে হয়েছিল পেপ মুনোজের বেঙ্গালুরু এফসির…

সায়ন সেনগুপ্ত, কলকাতা: গতকাল, শুক্রবার সন্ধ্যায় ইন্ডিয়ান সুপার লিগের গুরুত্বপূর্ণ ম্যাচে নেমেছিল এফসি গোয়া (FC Goa)। যেখানে তাদের লড়াই করতে হয়েছিল পেপ মুনোজের বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে। একটা সময় উভয় দলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই চললে ও শেষ পর্যন্ত একটি গোলের ব্যবধানে সেই ম্যাচে জয় পায় বেঙ্গালুরু শিবির। তবে আইএসএল জয়ী সেই দলের দ্বিতীয় অর্থাৎ সেই জয়সূচক গোল নিয়েই দেখা দেয় যাবতীয় বিতর্ক। সেই নিয়ে পরবর্তীতে মাঠের মধ্যেই ক্ষোভে ফেটে পড়তে দেখা গিয়েছিল এফসি গোয়ার ফুটবলারদের। সেই ম্যাচে রেফারির ভূমিকা নিয়েই এখন সরগরম ভারতীয় ফুটবল মহল।

ঘটনার সূত্রপাত হয় ম্যাচের ঠিক ৯১ মিনিটের মাথায়। গোয়া আক্রমণে উঠে আসলে স্বাভাবিকভাবেই তাদের আটকাতে যায় প্রতিপক্ষের ডিফেন্ডাররা। গোয়ার তরফে ফাউলের আর্জি জানানো হলে প্রথমে সেটি অস্বীকার করেন ম্যাচ রেফারি। এমন পরিস্থিতিতে হলুদ কার্ড ও দেখতে হয় সন্দেশ ঝিঙ্গানদের। তবে সেই পর্যন্ত ঠিকঠাক থাকলেও চিংলেসানা সিংয়ের বল বাইরে পাঠিয়ে দেওয়ার পর পুনরায় বেঙ্গালুরু এফসির ফুটবলারের থ্রো ইন করা নিয়ে উঠতে থাকে প্রশ্ন। নিয়ম অনুযায়ী এক্ষেত্রে এফসি গোয়ার থ্রো ইন হওয়ার কথা থাকলেও তা হয়নি। বরং বেঙ্গালুরু শিবির সেই বল থেকেই আক্রমণে উঠে গোল তুলে নেয়।

যেটা গুরুত্ব দেননি ম্যাচ রেফারি। যা দেখে রীতিমতো মেজাজ হারান গোয়ার ফুটবলার সহ মাঠে উপস্থিত থাকা সমর্থকরা। ম্যাচ রেফারির এমন সিদ্ধান্ত নিয়ে অবশেষে আজ বিশেষ বিবৃতি জারি করে এফসি গোয়া। যেখানে বলা হয়, ‘ এই সিজনের লিগ জুড়ে রেফারিংয়ের মান নিয়ে উদ্বেগ প্রকাশ করে এফসি গোয়া এআইএফএফ রেফারি বিভাগ, এআইএফএফ সচিবালয় এবং লিগ কর্তৃপক্ষকে আনুষ্ঠানিকভাবে চিঠি দিয়েছে। ক্লাবের উদ্বেগ কোনো একটি নির্দিষ্ট সিদ্ধান্ত বা ফলাফল নিয়ে নয়। এই মরসুমের অনেক ম্যাচেই একটি নির্দিষ্ট ধরন দেখা গেছে, যা মৌলিক সিদ্ধান্ত, ধারাবাহিকতা এবং কর্মকর্তাদের, বিশেষ করে যারা এই লিগে নতুন, তাদের দেওয়া সমর্থন ও প্রস্তুতির সাথে সম্পর্কিত।’

আরও বলা হয়, ‘ এফসি গোয়া স্বীকার করে যে রেফারিং একটি শ্রমসাধ্য কাজ এবং কর্মকর্তারাও মানুষ। তবে, ক্লাবটি মনে করে যে, একটি সিজন জুড়ে সিদ্ধান্তগুলো সমান হয়ে যাবে —এই মানদণ্ডটি ভারতীয় ফুটবল নিজের জন্য নির্ধারণ করতে পারে না। লিগের বিশ্বাসযোগ্যতা অনেক কিছুর উপর নির্ভর করে, এবং কর্মকর্তাদের মৌলিক বিষয়গুলো সঠিকভাবে করা তার মধ্যে অন্যতম। ক্লাবটি তার চিঠিতে নিম্নলিখিত আহ্বান জানিয়েছে।‌ যার মধ্যে রয়েছে অধিকতর স্বচ্ছতা এবং জবাবদিহিতা, কর্মকর্তাদের নিয়োগ ও মূল্যায়ন পদ্ধতি সম্পর্কে স্বচ্ছতা, ক্লাব ও রেফারি বিভাগের মধ্যে কাঠামোগত ও নিয়মিত সংলাপের পুনঃপ্রবর্তন, লিগে নতুন কর্মকর্তাদের জন্য আরও শক্তিশালী পরামর্শদান ও উন্নয়ন ব্যবস্থা। এটা শুধু এফসি গোয়ার একার সমস্যা নয়। এটি প্রতিটি ক্লাব, প্রতিটি খেলোয়াড় এবং এমন প্রত্যেক সমর্থককে প্রভাবিত করে, যারা চায় ভারতীয় ফুটবলকে গুরুত্বের সাথে দেখা হোক।’

Get the Latest Cricket, Asian Games 2026, Football , Hockey, Badminton Scores, F1 Results at Kolkata24x7 Sports. Like Us On Facebook Or Follow Us On Twitter For More Sports Updates.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *