ধর্মীয় অনুষ্ঠান থেকে ফেরার পথে ট্রাকের সঙ্গে ট্রাক্টরের ধাক্কা, দুর্ঘটনায় মৃত ৫
পুলিশ সূত্রে খবর, শুক্রবার সন্ধ্যায়, ধনতেরাসের দিনে, এই দুর্ঘটনা ঘটেছে সীতাপুরের পিসাওয়ান থানার হিম্মতনগর এলাকায়। সেখানকার পিয়ানি রোডে, কোলহাঘাট সেতুর কাছে একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয় ট্রাক্টরের। ওই সংঘর্ষের জেরে উল্টে যায় ট্রাক্টরটি। ঘটনায় মৃত্যু হয়েছে পাঁচ জনের। মৃতদের মধ্যে এক জন শিশু। আহত হয়েছেন ১৭ জন। হতাহতরা সকলেই বারগাঁওয়ের বাসিন্দা। হরদোইয়ের রায়পুর খাটেলিতে এক শিশুর মুণ্ডন অনুষ্ঠান থেকে ফিরছিলেন তাঁরা।