সূত্রের খবর, ২৩ অক্টোবর মুম্বইয়ের মেয়র ঋতু তাওড়ের দপ্তরে একটি হুমকি ইমেল আসে। সেই ইমেলের অনুলিপি পাঠানো হয়েছিল ডেপুটি মেয়র সঞ্জয় ঘাড়িকেও। সেখানে মুম্বইয়ের পুরসভার সদর দপ্তর, অমিতাভ বচ্চনের জুহুর বাংলো ‘জলসা’ এবং দিলজিৎ দোসাঞ্ঝের আসন্ন কনসার্টে বিস্ফোরণের হুমকি দেওয়া হয়েছিল।