Suvendu Adhikari: 'বড় জেল বানাচ্ছি, ৫০ হাজার লোককে রাখতে হবে', বললেন শুভেন্দু | Building a Jail to Accommodate 50,000 People, Suvendu Adhikari Targets TMC Over Corruption Allegations - 24 Ghanta Bangla News
Home

Suvendu Adhikari: ‘বড় জেল বানাচ্ছি, ৫০ হাজার লোককে রাখতে হবে’, বললেন শুভেন্দু | Building a Jail to Accommodate 50,000 People, Suvendu Adhikari Targets TMC Over Corruption Allegations

Spread the love

কলকাতা: তৃণমূলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে ফের সরব হলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (CM Suvendu Adhikari)। মনরেগা থেকে স্বাস্থ্যসাথী, আবাস যোজনা থেকে আমফান-একাধিক সরকারি প্রকল্পে দুর্নীতির অভিযোগ তুলে তৃণমূলকে নিশানা করলেন তিনি। তাঁর হুঁশিয়ারি, দুর্নীতির রিপোর্ট হাতে আসার পর অভিযুক্তদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা হবে। মুখ্যমন্ত্রী জানিয়ে দিয়েছেন, এমন বড় জেল তৈরি করা হচ্ছে, যাতে ৫০ হাজার লোক রাখা যাবে।

কী বলেছেন শুভেন্দু?

ভুয়ো চিকিৎসক নিয়ে রাজ্য সরকারের পদক্ষেপ প্রসঙ্গে তৃণমূলকে আক্রমণ করে শুভেন্দু বলেন, “আমরা সব উদ্যোগই নিচ্ছি। এত বড় জেল নেই। আমরা বড় জেল বানাচ্ছি। হাজার পঞ্চাশেক লোককে রাখতে হবে।” দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখতে একটি প্রাতিষ্ঠানিক দুর্নীতি কমিটি গঠন করা হয়েছে বলেও জানান তিনি। তাঁর কথায়, ওই কমিটির মাথায় রয়েছেন বিচারপতি বিশ্বজিৎ বসু। শুভেন্দু বলেন,”আগে রিপোর্টগুলো আসতে দিন। কীভাবে মনরেগা থেকে স্বাস্থ্যসাথী, আবাস থেকে আমফানের টাকা… যত চুরি করেছে সব বের করব। সম্পত্তি নিলাম করব।”

আর কী অভিযোগ মুখ্যমন্ত্রীর?

এদিন তৃণমূলের আমলে নীচুতলা থেকে শীর্ষস্তর পর্যন্ত দুর্নীতি হয়েছে বলেও অভিযোগ করেন শুভেন্দু। বলেন, “তৃণমূল আমলে নীচুতলার কাউন্সিলর থেকে ভাইপো পর্যন্ত ২০ হাজার টাকা সাইফন করেছে। আমি একটা ছোট উদাহরণ দিলাম। ২০২৫ সালের দুটো কোয়ার্টার। এপ্রিল থেকে সেপ্টেম্বর তার হিসেব ৩৩ হাজার কোটি টাকা রেভিনিউ। আমরা যে ৬ মাসে বিশাল ট্যাক্স বাড়িয়েছি তা নয়। ৪ হাজার কোটি টাকা অতিরিক্ত রেভিনিউ এসছে। তার মানে বছরে হবে ৮ হাজার কোটি টাকা। আর পাঁচ হাজারের হিসেব ধরলে ৪০ হাজার কোটি টাকা। যে টাকা রাজ্য সরকারের ঘরে আসার কথা ছিল, সেই টাকা বিদেশে পাচার করেছেন ভাইপো।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *