আইপিএস অফিসার দ্যুতিমান ভট্টাচার্য-এর আঁকা ছবির প্রদর্শনী শুরু হয়েছে আলতামিরা আর্ট গ্যালারিতে। এই শিল্প প্রদর্শনীর নাম ‘মিক্সড ব্যাগ’। পেশাগত দায়িত্ব সামলানোর পাশাপাশি তাঁর শিল্পীসত্তার নানা দিক তুলে ধরেছে এই প্রদর্শনী। তাঁর আঁকা ছবির সম্ভার দেখতে ভিড় জমাচ্ছেন শিল্পপ্রেমীরা।